Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • কতটা কষ্ট পেলে ,
    একটা মানুষ নির্বাক হয়ে যায় ?
    কতটা স্বপ্ন ভেঙে গেলে ,
    একটা মানুষ আর স্বপ্ন দেখে না?
    কতটা আশা ভেঙে গেলে ,
    একটা মানুষ ঝুম বৃষ্টির মধ্যে ঠায় দাড়িয়ে থাকে?
    কতটা একা হয়ে গেলে ,
    একটা মানুষের আর কোন কিছুই চাওয়ার থাকে না ।
    কতটা হারালে ,
    একটা মানুষ একা একা কথা বলে ?
    কতটা অভিমান হলে ,
    একটা মানুষ আর কারো সাথে রাগ করে না?
    কতটা ভালবাসলে ,
    একটা মানুষ ভাল হওয়ার চেষ্টা করে ?
    কতটা ইচ্ছাশক্তি থাকলে ,
    একটা মানুষ সব কিছু বদলাতে চায় ?
    কতটা মনের শক্তি অবশিষ্ট থাকলে ,
    একটা মানুষ কথা বলা বন্ধ করে দেয় ?
    কতটা বেঁচে থাকলে ,
    একটা মানুষ ফার্নিচারের মত বাঁচে?
    ঠিক কতটা দেখার পর ,
    আমার লেখা বন্ধ হয়ে যাবে আমি জানিনা ।
    ঠিক কতটা,ঠিক কতটা? ,,,
    #কতটা?
    #কলমে-আমি

    9
    5 Comments
Skip to toolbar