-
।। হিরক রাজার রূপকথার গল্প।।
এক বেকারি ব্যবসায়ী বাজারে পাঁচ টাকা দামে প্রতি পিচ রুটি বিক্রি করতো। আটার দাম বাজারে বাড়ার কারনে সে তার রুটির দাম বাড়াতে ইচ্ছা পোষন করলো, কিন্তু রাজার অনুমতি ছাড়া কোনও দ্রব্যের মূল্যবৃদ্ধি করা যাবে না, দাম বাড়ালে সেটা হবে দণ্ডণীয় অপরাধ।
একদিন,সেই রুটি ব্যবসায়ী রাজ দরবারে
রাজার সঙ্গে দেখা করতে গেল এবং বলল- মহারাজ, আমি রোজ যে আয় করি তা দিয়ে আমার পরিবার ও সংসার ভালো মত চলে না। আমার যে আয় হয় তা দিয়ে সংসারের ভরন পোষন করতে আমি অক্ষম,তাই মহারাজ আমি আমার রুটির দাম বাড়িয়ে আজ থেকে ১০ টাকা করতে চাই।
রাজা বললেন ঠিকই তো বলেছ তোমার কথার যুক্তি আছে – তুমি তোমার রুটির দাম ১০ টাকা নয়, তুমি প্রতি পিচ রুটি ২০ টাকা করে দাও।
ব্যবসায়ী বলল – মহারাজ, এতে তো রাজ্যে হাহাকার শুরু হয়ে যাবে এবং জন অসন্তুষ্টি দেখা দিবে?
রাজা বললেন – এই চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তোমার ব্যবসা আর লাভের কথা চিন্তা কর, তুমি এখন থেকে ২০ টাকা করে রুটি বিক্রি করবে।
রাজার কথায় রুটি ব্যবসায়ী বেজায় খুশি হল। পরদিন থেকেই তার রুটির দাম বাড়িয়ে ২০ টাকা করে দিল।
এতে সারা শহরে হাহাকার ও জন অসন্তুষ্টি দেখা দিল। প্রজাগণ সবাই রাজার কাছে অভিযোগ জানাতে ছুটে এল – মহারাজ,
এই ব্যবসায়ী রাজ্যের জনগণের উপর অত্যাচার শুরু করেছে। রাজা বললেন কেন কি হয়েছে? সে পাঁচ টাকার রুটি বিশ টাকায় বিক্রি করছে।
তখন রাজা সিপাহীকে ডেকে আদেশ দিলেন – এই দুষ্কৃতীকারী রুটি ব্যবসায়ীকে এখুনি রাজ দরবারে ধরে নিয়ে আসো। আমি বেটার গর্দান নেব। যথারীতি যেমন হুকুম তেমন কাজ।
ব্যবসায়ী যখন এসে রাজ দরবারে উপস্থিত হল, রাজা হুংকার দিয়ে বললেন -ব্যাটা বদমাইশ, হারামখোর, তোর এতো বড় স্পর্ধা, আমার বিনা অনুমতিতে তুই রুটির মূল্য বৃদ্ধি করেছিস। দেখছিস এরা আমার সবাই প্রজা, তুই কি এদেরকে উপোস করিয়ে মেরে ফেলতে চাস ?
রাজা তখন ব্যবসায়ীকে আদেশ দিয়ে বললেন – কাল থেকে তুই রুটি প্রতি পিচ ১৫ টাকা দামে বিক্রি করবি, নইলে আমি তোকে শূলে চড়াবো।
রাজার আদেশ শুনেই প্রজারা তো মহা খুশি, “জয় মহারাজের জয়” ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললো।
এখন প্রতিক্রিয়া দেখুন, রাজার আদেশে পাঁচ টাকার রুটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এখন ১৫ টাকায় রুটি পেয়ে প্রজারা খুশি আর ব্যবসায়ী তো আরো মহাখুশি।
এখানেই ঘটনার শেষ নয়। পরদিন রাজা ব্যবসায়ীকে চুপিচুপি রাজ দরবারে ডেকে পাঠালেন। ব্যবসায়ী রাজ দরবারে আসতেই রাজা বললেন, “তোমাকে গতকাল জন সমক্ষে অনেক গালাগালি,তুই তোকারি করেছি, কিছু মনে কর না। আর হ্যাঁ, তুমি তো রুটির দাম দশ টাকা পেলেই খুশি বলেছিলে, তাই ওই অতিরিক্ত পাঁচ টাকা রোজ তুমি আমাকে দিয়ে যাবে।
আনিছুর রহমান১৪/০৬/২০২২.
3 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel




মহারাজা… তোমারে সেলাম।