Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    4 years ago

    __গভীর রাত। শুনশান নিরবতা। পিন পতনের শব্দটুকুও নেই। সবাই মনের সুখে ঘুমোচ্ছে। ক্লান্ত ধরনী বসে বসে ঝিমুচ্ছে। আকাশের লক্ষ লক্ষ তারকারাজি তাদের প্রিয়জনের অপেক্ষায় প্রহর গুনছে। চাঁদ-তারা আর আমি ছাড়া কেউ জেগে নেই। অনেক চেষ্টা করেও নিদ্রাদেবীকে বশ মানাতে পারলাম না। এই মুহূর্তে শুধু তোমার কথাই মনে পড়ছে, আর বহুরূপী সাজে তোমার প্রতিচ্ছবি আমার হৃদয় পটে ভেসে উঠছে।

    __সেদিন হঠাৎ করে তুমি আমার মনের আকাশে রংধনু হয়ে ভেসে উঠে সাত রঙের ছোঁয়ায় মনকে রাঙ্গিয়ে দিয়েছো, আবার ধূমকেতুর মতো বিলীন হয়ে যাবে নাতো?
    ✍️ জুবায়ের ❣️

    10
    13 Comments
Skip to toolbar