Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 3 months ago

    জীবন!
    আহমেদ হানিফ।

    জীবনের মানে খুঁজে পাই না আজ,
    কত পথ পিছনে ফেলে এসেছি জানি না-
    অভুক্ত দেহে রাতের অবসান করাই কি জীবন?
    অবহেলায় নির্মমতায় সমাজে বেড়ে উঠা।

    রাতের গভীরের স্তব্ধতায়,
    কিংবা সমাবেশ রচিয়ে-
    ছোট্ট চিরকুটে শেষ বাণী লেখে,
    মরে যাওয়ায় কি প্রস্থান?

    জীবন যুদ্ধে হেরে যাওয়া দেহ জানে-
    যন্ত্রণায় বহুবার মরেছে তারা!
    বাঁচার শেষ আকুতি ছিলো,
    নতুন স্বপ্নকে ঘিরে।

    জীবনের গল্পে রঙ উঠা বেরস দেহটা,
    কত দূর যাবে বল আর-
    কত দূর আর-
    স্তব্ধ রজনীতে প্রস্থান!

    ওরা সফল মানুষের পাল্লায় জীবনের মানে বুঝে,
    অন্ধকার রজনীতে খুঁজে না-
    খুঁজে না,বুঝে না,
    অভুক্ত মানুষের চিৎকার।

    সমাজের বিচারালয়ে বিচার বসে না অমানুষের,
    বিচারের কাঠগড়ায় শিক্ষাসমেত বেকার,
    বহুপথ মাড়ানো ক্লান্ত মানুষের,
    বেকারের আত্মাহুতি!

    ঝুলে পড়া দেহটার বিচার বসে,
    অভুক্ত দেহের খোঁজ নেই এখানে-
    জীবনের মানে কি জানি না,
    সফলতার পাল্লায় জীবনের মানে বুঝি?

    জীবনের মানে খুঁজে পাই না আজ,
    প্রস্থান কিংবা নতুনের গল্পে,
    আধমরা দেহ গুলোর শান্তি চাই-
    ভোরের গল্পে রাঙানো জীবন।

    5
    4 Comments
Skip to toolbar