-
অগ্রপথিক
-বশির আহমদআমরা প্রবীণ যারা নবীন ওদের জন্য খোল দ্বার,
ওরা আনবে জয়ের মালা জাতিকে করবে উদ্ধার।
ভাঙ্গবে তারা আঁধার ডেরা শান্তি সুখে করতে বাস
দেশের জন্য প্রাণ বিলাবে পৌঁছে দিতে সু-বাতাস।আমরা হলাম ভীতু জাতি এজন্য আজ রসাতল
ওরা গড়বে শান্তির সমাজ দেখতে অতি সুনির্মল।
ওরা আনবে সাপের মনি মোরা করি তাতে ভয়,
দোহাই দিয়ে বলি তাদের সামনে অনেক যুদ্ধময়।নবীন যাত্রী নাহি শুনে পিছু ডাক আর শঙ্কার গান
ওরা সদা বলে যাচ্ছে…. মোরা পারি দিতে জান।
আমরা যারা অলস প্রিয় ন্যায় ইনসাফ করছি খুন
ওরা এসে হত্যা করলো মোদের ভালে মারলো চুন!আমরা প্রবীণ ছানিপড়া বিভক্তিতে শতো মত
নবীন দিল শান্তির ছোঁয়া অন্ধকার নয়; আলোর পথ।
আমরা পারি মারামারি দিনদুপুরে খুন জবাই
ওরা তুলছে স্লোগানে… মানবতার মুক্তি চাই।আমরা প্রবীন ভাঙতে জানি মোরা হলাম ধ্বংস যম
ওরা ভাবে বিশ্বজয়ের স্বপ্ন দেখে আকাশসম।
মোদের নজর রান্না ঘরে খুঁজে বেড়াই বউয়ের দোষ
নবীন যাত্রী জয়ের নেশায় ঘুরে বেড়ায় বহুক্রোশ।আমরা করি ক্ষমতার লোভ জনগণের ভোট চুরি,
ওরা আনে নয়া ধরায় বিবেকবোধ সুদ্ধকরি।
ওদের কাছে আমরা আজি খেলার পুতুল মূল্যহীন
ওরা ভাবে তারা হবে এ যামানার নয়া চীন।ওদের তুলনায় মোরা আজ পড়ে আছি বহুদূর
আমরা কেবল ব্যস্থথাকি যেথায় অন্যায় মোহ ঘোর।
আমাদের জ্ঞান হাটুর নিচে কর্মকরি সবই ভুল
নবীন এসে পাল্টিয়ে দেয় শুধরিয়ে দেয় ভ্রান্ত মূল।ধর্ম নিয়ে বাড়াবাড়ি ভাবি তাহা নেকির কাজ,
এমন হুকুম দিল কে সে? জিজ্ঞেস করে দেয় লাজ!
রাজনীতিকে পুঁজি করে লুটে নেই সব পরের ধন
নবীন তরুণ বাঁধা দিয়ে শুরু করলো মহারণ।আমরা কেবল মেতে থাকি করি শুধু মানুষ গুম
ওরা বিলায় ভালোবাসা নিদমহলের শান্তির ঘুম।
রসায়নের বারুদ জ্বেলে পুড়ে মারছি কত দেশ
ওরা আনল ক্ষুধামুক্ত অভাব মুক্ত পরিবেশ।কলম রেখে অস্ত্র হাতে কাঁপাতাম মোরা ক্যাম্পাস
নবীন এসে শুরু করল জ্ঞানচর্চার আর ফুলের চাষ।
সুন্নী আর ওহাবী নিয়ে ঝগড়া করি প্রতিরোজ
নবীন যাত্রী তালাশ করে মুক্তিপন্থা করে খুঁজ।আমরা প্রবীণ জরাজীর্ণ দেখি মাটির পুতুল নাচ
নবীন আনল জ্ঞানের মশাল বলল সবাই বাঁচরে বাঁচ!
আমরা প্রবীণ সুখের জন্য শ্রমজীবীর ঝরে ঘাম
নবীন দিল ঘামের মূল্য সমাজ বাসের সকল দাম।আমরা করি মোড়লগিরি উঁচু-নিচুর ব্যবধান
ওরা আনল সাম্য শান্তি ঐক্য মুক্তির সমাধান।
আপন স্বার্থ হাছিল করতে ভুলে যাই মাটি এইদেশ
নবীন যাত্রী জীবন দেবে রক্ষা করতে বাংলাদেশ।ভাঙা নায়ে শক্ত করে নবীন যাত্রী ধরলো হাল
প্রবীণ বুড়ো চেয়ে দেখি কত সুন্দর উড়ছে পাল!
রবে না আর খুনখারাবি সাজবে ধরা রংমহল
চতুর্দিকে ঘ্রাণ ছড়াবে ফুটবে গোলাপ শতদল।7 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan


অভিনন্দন।