-
ঐন্দ্রিলা
অরন্য হিল্লোলরঙের তুলিতে আঁকা ক্যানভাসকে করেছি মহান
তোমারই এক টুকরো ভালোবাসার আশায়,
বৃষ্টিস্নাত অবেলার সরু রাস্তাকে নিয়ে লিখেছি কবিতা
তোমারই এক টুকরো স্নেহের আশায়,
মিসির আলিকেও করেছি জাগ্রত নিজের লেখা গল্পে
তোমারই এক টুকরো মমতার আশায়
দুঃখের নয়নে ভাসাবার জন্যে গেয়েছি ক্লেশময় গান
তোমারই আজন্ম দুখে ক্রন্দনের আশায়
প্রগাড় সুখের অন্বেষণে করেছি চিত্রন প্রেমের সিনেমা
তোমারই এক টুকরো হাসি দেখিবার আশায়
বিশ্ব যুদ্ধের দামামাকে নিয়ে এসেছি নিজ লেখা গ্রন্থে
তোমারই এক টুকরো সহানুভূতি পাইবার আশায়কারন !!!!!!!!!!!!!!
দ্যাখো একটি বার নিজের চেহারা ভাঙ্গা আয়নাটিতে !!!!!!!
শুনতে কি পাও আয়নার মাঝে সহস্র সৈনিকের আর্তনাদ
যারা যুগ যুগান্তরে রাজতন্ত্রের বিরুদ্ধে করেছে প্রতিবাদ।
দেখতে কি পাও আয়নার মাঝে কপারফিল্ডের যাদুর ঝিলিক
যাকে নিয়ে তামাম জাহানে পরেছে শোরগোলের হিড়িক
অনুভবে কি পাও আয়নার মাঝে পিকাসোর ছবির মায়া
যার রঙের আচরে কথা বলে উঠে খ্রিস্ট শিল্পের যত ছায়াতুমি জান না তুমি বোঝ না তুমিই মহান তুমিই চির ভাস্মর
তোমার বেদনার কাছে হেরে গেছে পিকাসোর আঁকা শহর
তুমি জান না তুমি বোঝ না তুমি বিদ্রোহী তুমিই চির অমলিন
তোমার বিদ্রূপের কাছে শেষ হয়ে গেছে মীরজাফরের সুদিন
তুমি জান না তুমি বোঝ না তুমিই সেই মৃন্ময়ীর অভিন্ন পরিচয়
তোমার অহংকারে ভাস্বর হয়েছে ইতিহাসের নীল বলয়
ভালোবাসার ঐন্দ্রিলা আমি জানি সব জানি তোমার সর্ব গুন
ঐন্দ্রিলা হয়েই তাই হরন করিতে চাই ভালোবাসার জয়তুন8 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 June 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



অভিনন্দন