Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • মন্দোদরী সিঁদুর

    সঞ্জিত তির্কী কাব‍্যিক

    সূর্য হয়েছে আজ অস্তমিত
    চাঁদে লেগেছে গ্রহণ।
    ট্রাপিক সিগ‍্যানালে পরেছে জ‍্যাম
    এগিয়ে যাবার কোন রাস্তা নেই।
    সিগ‍্যানালের আলোটা উঠেছে
    তোমার ত্রিনয়নের মাঝে।
    এগিয়ে যাওয়ার কোন রাস্তা নেই
    পেয়েছি আমি অন্তিম সিগ‍্যানাল।
    আকাশের লক্ষ তারা এনে বেঁধেছি
    তোমার কেশে।
    হরিণ চোখের সেই মায়াবী চেয়ে থাকা
    আজও রেখেছি হ্নদয়ে গেঁথে।
    কতবার যে রক্তিম সূর্য পড়িয়েছি
    তোমার কপালে তার কোন হিসাব নেই।
    আজ সেই সূর্যটি হয়েছে অস্তমিত
    চাঁদে লেগেছে গ্রহণ।
    ভিক্ষার পাত্র ধরিয়ে দেওয়াই ছেলেটা হয়েছে আপন।
    নারীত্বকে অপমান করে বেছে নিয়েছ দাসত্ব।
    তবুও আমার কোন দুঃখ নেই
    সুখে থেকে এটাই আমি চাই।
    আমার দেওয়া কপালের রক্তিম সূর্যকে
    স্বীকার করবে ঠিকই যেদিন আমি থাকব না।
    নিথর দেহ পড়ে থাকবে আঙ্গিনার কোন এক কোণে।
    খবর পেয়ে আসবে ঠিকই –
    চোখের জলে সবকিছু হবে প্লাবন।
    ভেসে ভেসে চলে যাব সেই দুর আকাশে
    আসব না আর কোন দিন ফিরে।
    সেই দিন আমার দেওয়া রক্তিম সূর্যটা মুছে যাবে।
    তোমার কপাল থেকে মুছবে না চাঁদের গ্রহণ।
    তোমার কপালে ফুটে উঠবে আবার মন্দোদরীর সিঁদুর।

    9
    7 Comments
Skip to toolbar