Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 12 months ago

    আষাঢ়ের কবিতা
    আনিছুর রহমান
    আষাঢ়ে বাদল নামে
    মেঘ ডাকে ঐ দুর আকাশে
    বিল জলাশয় পূর্ণ জলে
    জলাময় কর্দমাক্ত পথেঘাটে।
    বাদলের ধারা ঝরিছে অঝোরে
    জমেছে মেঘ চারিদিকে
    আকাশ কালো ঘনঘোরে
    আনন্দ জাগিয়েছে প্রাণেতে মোরে।
    ঘন কালো মেঘ তরিৎ বেগে
    নাচিছে পক্ষিপালক, বেঙ
    ময়ূর পেখম তুলে
    আজি যাত্রীদের ভীর নাই রে
    খেয়াঘাটে মাঝি নাইরে।
    নদীতে এসেছে প্রবল জোয়ার
    বিপুল জলরাশি স্রোতে,
    উত্তাল ঢেউ চারিদিকে
    বন্ধ রয়েছে পথঘাট
    খেয়া পারা পারে
    কেমনে ওপারে যাব রে।
    ফুঁসে উঠেছে তটিনী
    রাতে জ্বলে তারা ঐ দূর আকাশে
    জল বহে অবিরত মাঠে ঘাটে
    যায় নি ক্ষেতে চাষিরে।
    গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল
    বৃষ্টিতে ভিজে আজিরে
    চাষাবাদ বন্ধ আজিকে।
    কোথায় যেন পড়েছে বাজ
    গুরু গম্ভীর বিকট আওয়াজ
    বেরোতে কেহ নাই আজ রাজিরে।
    খেয়া পারাপার আজিকে
    কোথায় গেল আজ মাঝিরে
    মেঘ ডাকে ঐ শোন রে।
    ১৮/০৬/২০২২.

    8
    4 Comments
Skip to toolbar