Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • অদ্ভূত যৌবনে
    – পি কে সরকার
    ঐ যে দূরে বলাকা উড়ে,
    নীল আকাশে একলা চলে।
    দলেই দলছুট হয়ে উড়ো,
    আজ কেনো তারে খোঁজো?
    সঙ্গীর সঙ্গ সুখের অঙ্গ,
    একাকী সুখ শান্তি ভঙ্গ।
    কোন ঝড়ে অচেনা দূরে,
    হারালে তারে চির তরে?
    কেনো তারে পর লাগে,
    কেনো তারে নিজ লাগে?
    মন চায় দেহ চায়, না শুধু
    ক্লান্ত বিকেল চায়?
    ইচ্ছে ডানায় স্বপ্ন উড়ান,
    কাঁদে কেনো তব পরান?
    সুখের শখে হারিয়ে যারে,
    যৌবন তোড়ে উড়িয়ে তারে,
    ভূলোকের ভাগাড়ে ফেলে,
    কেনো খোঁজ মহাশূন্যে!!

    13
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar