Profile Photo

Md. Tariqul IslamOffline

  • tariqulmasum
  • Profile picture of Md. Tariqul Islam

    Md. Tariqul Islam

    3 years, 11 months ago

    জ্বালা
    তরিকুল ইসলাম মাসুম

    জ্বালা, জ্বালারে জ্বালা
    অন্তরে জ্বালা, বড়ই সে জ্বালা;
    পালা, পালারে পালা
    লাগছে আগুন, সবাই দৌঁড়ে পালা!

    পুড়ছে দেশ, মরছে মানুষ
    হচ্ছে যে নিঃশেষ,
    বাড়ছে বেদনা, বাড়ছে দুর্ঘটনা
    কভূ হবে কি ইহার শেষ?
    বাড়ছে জ্বালা, অন্তর জ্বালা
    হৃদয়টাতে লাগছে আজি তালা।

    জ্বালা, জ্বালারে জ্বালা
    অন্তরে বড়ই জ্বালা
    প্রতিদিন শুনি শিক্ষার্থীরা করছে আত্মহত্যা
    যেন নিজের কাছে নিজেকেই দিচ্ছেনা পাত্তা।
    তাইতো কেউ করছে আত্মহত্যা,
    কেউবা করছে অন্যকে হত্যা।

    মরে গেছে আজ আমাদের সকলের আত্মা
    শিক্ষার্থীদের উপর বিরাজ করছে প্রেতাত্মা।
    কেউ করছে অবাধে-অবৈধ গাড়ি চালিয়ে হত্যা
    কেউ শিল্প-কারখানা গড়তে নীতিমালাকে দেয়না পাত্তা।
    এটাই এখন বড় জ্বালা,
    কিছু হলেই লাগাই তালা।

    জ্বালা, জ্বালারে জ্বালা
    অন্তরে বড়ই জ্বালা
    কেউ করে আজ হত্যার রাজনীতি,
    কেউ নেতা হতে অন্যকে করে হত্যা
    ওদের কাছে নাই কারো প্রাণের মূল্য
    দেয় না অন্যের মতের কোনো পাত্তা।

    এইতো ক’দিন আগে রৌদ্র ছিল কড়া
    বৃষ্টির কাছে খাচ্ছি এখন ধরা।
    বর্ষার পানিতে ডুবছে নগর-বন্দর
    সিলেট অঞ্চলে আজ তারই অবতারণা
    বানভাসীদের বাড়ছে জ্বালা
    বড়ই সে জ্বালা।

    জ্বালা, জ্বালারে জ্বালা
    অন্তরে বড়ই জ্বালা
    কেউ করে ব্যবসা, লাভের জন্য অধিক মূল্য হাকিয়ে!
    সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট করছে যে এসব.
    জনগন প্রতিবাদ করলে জানায় ব্যসায়ীরা মুখ বাঁকিয়ে!
    তখন বলার কিছুই না পেয়ে থাকি আমরা শুধু তাকিয়ে!!

    আজ দিগি¦ক হয়ে দেখছি চারিদিকে
    শুধু জ্বালা, জ্বালারে জ্বালা
    অন্তরে বড়ই জ্বালা।
    নিষ্ঠুর ধরণী তোমাদের আজি বলছে
    পালা, পালারে পালা
    এ জগৎ ছেড়ে সবাই পালা।।

    ৭, ১৯ জুন, ২০২২ ইং
    ঝিনাইদহ, বাংলাদেশ।

    6
    5 Comments
Skip to toolbar