Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    4 years ago

    বাবা
    জুবায়ের আল মাহমুদ

    আমি কোনদিন মহাপুরুষ দেখিনি,
    দেখেছি আমার বাবাকে,,
    নিজের সব ইচ্ছে বিসর্জন দিয়েছেন,
    শুধু আমাদের জন্য।

    আমি কোনদিন আলাদিনের,
    আশ্চর্য প্রদীপ পাইনি,,
    পেয়েছি আমার বাবাকে,
    যিনি না চাইতেই সব ইচ্ছে পূরণ করেছেন।

    আমি কোনদিন বটবৃক্ষের তলায় যাইনি,
    গিয়েছি আমার বাবার কাছে,,
    যিনি আমাদের বটবৃক্ষের মতোই,
    ছায়া প্রদান করেছেন অবিরাম।

    আমি কোনদিন সমুদ্রের গভীরতা মাপতে যাইনি,
    দেখেছি আমার বাবার ভালোবাসাকে,,
    যে ভালোবাসার গভীরতা,
    আমি এখনো মাপতে পারিনি।

    বাবা আমায় ভালোবাসে,
    এই কথা কোনদিন মুখে বলেনি,,
    অথচ এখন বুঝতে পারি,,
    আমার বাবার ভালোবাসাই নিখাদ।
    সোনাতে খাদ থাকে,
    কিন্তু বাবার ভালবাসায়,,
    কোন খাদ থাকে না।

    16
    15 Comments
Skip to toolbar