-
নিদয়া নিঠুর রে বন্ধু,
গীতিকার সাংবাদিক আবু তাহেরনিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।
ধরে ছিলে দুটি হাতে
কাছে বসে চাঁদনী রাতে
কোন দোষেতে গেলি ছাড়ি মন নিয়ে গো কাড়ি।
নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।
মন বসেনা কোনো কাজে
চোখে হারাই শরম লাজে
তোরে নিয়ে দিতে চাই গো সাত সাগর যে পারি।
নিদয়া নিঠুর রে বন্ধু, ক্যামনে গেলি ছাড়ি।নিদয়া নিঠুর রে বন্ধু,ক্যামনে গেলি ছাড়ি।
বন্ধুরে তুই চিকন কালা
মোর হৃদয়ে বাড়ে জ্বালা,
তুই বিহনে সুখ নেই মনে মন বসে না বাড়ি।
নিদয়া নিঠুর রে বন্ধু,ক্যামনে গেলি ছাড়ি।নিদয়া নিঠুর রে বন্ধু,ক্যামনে গেলি ছাড়ি।
না থাকিলে আমার পাশে
চোখের জলে নয়ন ভাসে
ভোর বিহানে দিলি রে তুই বুকে পাষান ভারী
নিদয়া নিঠুর রে বন্ধু,ক্যামনে গেলি ছাড়ি।3 Comments
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Shohel Nawaz
@shohel-nawaz
Media--Islam
@media-islam
আফরিন আক্তার
@afrin
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
কলমে পৃথিবী
@asin432
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
AdabenTatali
@adabentatali


সুন্দর