-
এ কথা মানিনা
[ঠিকানাহীন অরণ্য]
নশ্বর পৃথিবীতে ইশ্বর সাজার প্রতিযোগিতা
ইশ্বরের ভয়কে পুঁজি করে বিভাজিত হয় মানবতা
যুদ্ধবাজ হায়েনারা শান্তির পোষাকে খুন করে
নিরীহ দুর্বল মানুষ, নেই মত প্রকাশের স্বাধীনতা
ট্যক্সের অর্থে কেনা বুলেট লুটেরাদের পাহারায়
আর খেটে খাওয়া মানুষ নিজেদের স্বজন হারায়
পত্রিকার হেডলাইনে সেই চিরচেনা ঘটনা
নিরীহরাই দোষী আর সত্য যতকিছু সব রটনা
তাই আমরা ভালো আছি- এ কথাটা আর মানিনা।আমার মত পেট নিয়ে আমার পেটে লাথি দেয়
কেউ আল্লাহর ওকালতী করে কেউ ভগবানের নাম নেয়
সবখানেই ব্রাহ্মণ-দলিত, খান- সৈয়দ জাত-পাতের খেলা
সকলেই মানুষ তবু সমাজে নারীর প্রতি অবহেলা
নারীকে কিভাবে চলতে হয় তা নিয়ে রোজ চর্চা
ওদিকে নারীর নীলাভ লোচন দর্শনে গোপনে পয়সা খর্চা
থানার বড়বাবুও নিরীহ পেয়ে ইশারায় কি যেন চায়
ইশ্বরের নামে ভিক্ষা করে চলে আর মানুষে মানুষে লড়া্য়
আমি সৃষ্টি তাই ইশ্বরে বিশ্বাসী – নাম কি তাঁর জানিনা
তোমার মত চললেই ধার্মিক এ কথাটা আর মানিনা।আমি নিজের মনের কথা কবিতায় প্রকাশ করি
তোমাদের মত ব্যকরণ কিংবা নিয়মের ধার ধারিনা
স্বীকৃতি পেতে কি ইশ্বরকে গাল দিতে হবে জোর গলায়?
অথবা, উপরের কর্তাদের তুষ্ট করতে মেনে নেবো অন্যায়?
আমি মানুষ হয়ে শান্তির নামে মানুষ মারতে পারিনা
তোমার শেখানো সংজ্ঞা দিয়ে মানবতাকে আমি দেখিনা
তুমি আমার মতই স্বপ্ন দেখো, বাঁচতে চাও, ক্ষুধা অনুভব করো
কালের স্রোতে সবকিছু খুইয়ে আমার মতই নিঃস্ব হয়ে মরো
তবু ঐ চেয়ারটায় বসে তুমি ইশ্বর সেজে বসে যাও
মানুষ হয়ে মানুষকে তুমি দাস বানিয়ে মজা পাও
তোমার কর্মে মূল্যায়ন তোমার কি পদে আছো তা দেখিনা
তোমার কথাই আইন হয়ে যাবে- এ কথাটা আর মানিনা।
তুমিই দেশপ্রেমী, তুমিই স্বাধীনতা- এ কথাটাও আর মানিনা।।3 Comments

ঠিকানাহীন অরণ্য -
লেখক
আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ
কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ
প্রেম আমার ধর্ম, ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ
আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে
জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?
আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---
Friends
Md.Khaladur Rahman (অনল)
@wanol
পরিমল রায়
@parimal-roy
Rejwana Khan
@rejwana-khan
Shovan Khan Sabuz
@methopath
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam
Reazul Kabir
@reazul-kabir



তুমিই দেশপ্রেমী, তুমিই স্বাধীনতা- এ কথাটাও আর মানিনা।।…………চমৎকার