-
কবিতা-
“ নাই কোন অ্যানসার ”
-নাজমুল হুদা পারভজে
কাজ চাও? ঘুষ হলে- সব পাই
সিসি ক্যামেরা অফিসে,বাইরে চলো যাই ।
ঘুষ নাই, কেমনে কাজ হবে তোমার ?
ঘুষ যে মিশে গেছে রক্তে আমার ।।তোমরা জনগণ ? অদ্ভুত তোমাদের মন
কখনো শুনো নাই, ডাক্তাররে কোন কথন ?
ভাতে ফ্যাট বাড়ে ব্যায়ামের সময় নাই
অফিসে বসে তাই, ফ্যাটহীন ঘুষ খাই ।দুদক- র্যাবের ভয় ? আছে আমার নিশ্চয়ই
কিন্ত ওদের মাঝেও, ঘুষখোরের অভাব কই ?
অফিস-আদালতে যেখানেই তুমি যাও-
টাকা ছাড়া ফাইলটা , নড়ে না এক পাও ।চালনি সুইকে বলে , তলায় কেন ফুটো ?
উত্তরে সুই বলে, তুমি নিজেই ঠুঁটো,
আদালতের ইট,মাটি ,সবকিছুই টাকা চায়
ঘুষের বিনিময়ে সেথায় ,অনিয়ম চলে সদায়।ন্যায় বিচারের প্রত্যাশায়, আদালতে জনতা যায়
পায়কি সঠিক বিচার ? ভুক্তভোগীরা জানে সবাই।
উকিল, মুহুরি , সেরেস্তা – আছে যত পেশকার
সবখানে টাকা চাই, নাই কোন নিস্তার ।বিচারের দীর্ঘসূত্রতায়, বিচার প্রার্থীরা বিপদে পরে
আদালতরে মন্থরতায়, অনেক আসামি জেলেই মরে।
আসামির লাশ যখন- নিজ বাড়িতে ফিরে,
দাফনের জায়গা নাই, মামলা নিয়েছে কেড়ে ।ছোট- বড় ছিদ্রতে দেশটার কর্ম সারা
সরকার ব্যস্ত তাই, হয়ে যেন দিশেহারা।
বন্ধ করবে কাকে দিয়ে, সবখানেই ছিদ্র
ঘুষ চাই-এটা তাই, বুনিয়াদি মিত্র।সত্যটা হারিয়ে আজ মিথ্যের শুধু জয়জয়কার
মানুষের মাঝে তাই, অবক্ষয় বাড়ছে মানবতার ।
আইনের ফাঁকফোকর ধরে, প্রশাসনের চাকা ঘোরে
ট্যাক্স -ভ্যাটের যাতাকলে,জনতা শূলে চড়ে ।ঘুষ, দূর্নীতি, ধর্ষণ- আজ অনাবৃত কালচার
মাদকে আক্রান্ত সমাজ, হয়ে গেছে আলসার,
বদলায় না কেউ, দেয় শুধু লেকচার,
জনতা খুঁজে সত্যটা, নাই কোন অ্যানসার ।
====================7 Comments-
তবে কি মিডিয়া এসবেরও বিজ্ঞাপন দিচ্ছে? @Prithula Zaman
Friends
মোখলেসুর রহমান
@mokhles
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Minhajul Islam
@minhajul-islam
Drako Shajib
@drako
জয় পাটোয়ারী জুন্নুন
@joy
Neel tripura
@neel
Md Ashfak Sayed
@ashfak
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



ঘুষ হিসেবে গল্প-কবিতার প্রচলন হোক!