Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • Profile picture of ঠিকানাহীন অরণ্য

    অদৃশ্য বাহনে

    ধাবিত অবধারিত যাত্রায়
    আগত ভবিষ্যৎ
    গত হওয়া বর্তমান
    অতীত হয়ে একে একে নেয় বিদায়
    কি সৎ -কি অসৎ
    গন্তব্য জবাবদিহিতার কাঠগড়ায়।

    না চাইলেও নতুনের ঝাঁক এসে
    হটিয়ে দিয়ে ছিনিয়ে নেয় কেদারা
    ধুঁকতে থাকা পথিক,
    প্রহসনে ভরা জীবনে দেয় ধিক,
    এদিকে জৌলস হারায় চেহারা
    একাকীত্ব ঘিরে ফেলে চতুর্দিক।

    অনুভুতিহীন সময় কাজে ব্যস্ত
    আগামীদিনের হাতে করে ন্যাস্ত
    পাওয়া না পাওয়ার হিসেব কই হলো?
    ঘোষণা না দিয়েই সময় চলে এলো।

    মুছে যায় অস্তিত্ব ভুলে যায় নাম
    কি পেতে আজীবন এত খাটলাম!
    ভাগশেষে বলি কি নিয়ে আসা হলো?
    হাতখালি করে বিধি একা রেখে গেলো
    সঁপে দিলো এক আগন্তুক বাস্তবে
    জানা নেই আজ কি পরিণতি হবে?

    থেকে যায় তারা সদা সময় ডায়েরীতে
    ভাসেনা যারা মেকী জীবন তরীতে
    জীবন একটাই তাই হিসেব কর এবে
    জীবন অন্তে তুমি কত সফল হবে?

    অরণ্যের কথা জানি ধরবেনা মনে
    তবু চলে যতে হবে চড়ে অদৃশ্য বাহনে
    তুমি -আমি ধরনী সব হবে লয়
    দৃশ্যের আড়ালে চালক সময়।।।

    7
    3 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar