Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “মন পোকাটা”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    মনে মনে মন পোকাটা
    সুখী হতে চায়
    এদিক খোঁচায় ওদিক খোঁচায়
    সুখের সন্ধান নাই ।

    মনের মাঝে মন পোকাটা
    করছে খোঁচা খুঁচি
    এই বুঝি সে পৌঁছে গেল
    সুখের কাছা কাছি ।

    উড়ু উড়ু তাড়া হুড়ো
    মন পোকাটার স্বভাব
    ভুলো মনে মন পোকাটার
    কেবল শান্তির অভাব ।

    নিজে যখন বুঝতে পারে
    মন পোকাটা বোকা
    সুখের সনে পাল্লা দিয়ে
    মন পোকা খায় ধোঁকা ।

    8
    2 Comments
Skip to toolbar