-
এক অসম্ভব পাগলাটে মানুষ তিনি… যে হুমায়ূন আহমেদের বাড়ি নেই বলে প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছিলেন, একসময় গৃহহীন হয়ে সেই হুমায়ূন আহমেদের ঘরে থাকতে শুরু করেন।
পুরষ্কারে লোভ ছিল না। আপোষ করতেন না অনৈতিক কিছু। তাইতো হুমায়ূন আহমেদ যখন তার জন্য সাহিত্য সম্মাননার কথা তুললেন, রাগের মাথায় সরাসরি বলেছিলেন, আর কখনোই যেন না আসেন তার সামনে!
কি অসম্ভব তেজ তার! যখন প্রধানমন্ত্রীর পিএস জানতে চাইলেন, কোন আহমদ ছফা?” দেশের সর্বোচ্চ দপ্তরের ফোন রেখে দেয়ার আগে বলেছিলেন, “বাংলাদেশে কজন আহমদ ছফা আছেন?”
শিক্ষা উপদেষ্টা হবার প্রস্তাবে বলেছিলেন, “আহমদ ছফাকে কেনা যায় না!”
তিনি সেই মানুষ যিনি জিদের বশে কুমিল্লা থেকে হেঁটে ঢাকা ফিরেছেন। আর পরদিন হাসপাতালের বেডে শুয়ে হাসিমুখে বলেছেন, কাল নতুন উপন্যাসের কথা মাথায় এসেছে।
ছিলেন প্রচন্ড আত্মবিশ্বাসী! যখন জানতে চাওয়া হল, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
অকপটে বললেন, ওঙ্কার। যে উপন্যাস তার নিজের লেখা!
হ্যাঁ! এদেশে অমন বুক চিতিয়ে কথা বলতে পারার মত মানুষ, যিনি কুত্তারবাচ্চাকে কুত্তারবাচ্চা-ই বলতেন, তৈলমর্দন করে যিনি সাহিত্যচর্চা করেননি। অমন নিরপেক্ষ কথা বলার মানুষ ওই একজনই ছিলেন। যার নাম ‘আহমদ ছফা।’ হুমায়ূন আহমেদ, আনিসুল হকদের শ্রদ্ধেয় ছফা ভাই, আর জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্যারের প্রিয় ছাত্র “মৌলবি আহমদ ছফা।”আহমদ ছফাকে সাধারণ সাহিত্যিকের কাতারে ফেললে আপনি বড্ড বেশি ভুল করবেন। সাধারণ সাহিত্যের বাইরেও তার বড় পরিচয় দার্শনিকের মঞ্চে। বাংলাদেশ বরাবরই গুণীর কদর করবার বেলায় পিছিয়ে। আহমদ ছফা তাই সমসাময়িক চাটুকার বুদ্ধিজীবী শ্রেণী আর সাহিত্যিক থেকে পিছিয়ে ছিলেন অনেকটা।
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, একজন আলী কেনানের উত্থান পতন, অলাতচক্র, বাঙালি মুসলমানের মন, গাভী বিত্তান্ত, যদ্যপি আমার গুরু, সূর্য তুমি সাথী, মরণ বিলাস, ওঙ্কার উল্লেখযোগ্য উপন্যাস। যা লিখতে শাসক আর বুর্জোয়াদের রক্তচক্ষুর দিকে তাকাতে হয়।
আজ সেই আহমদ ছফার জন্মদিন।
চট্টগ্রামের গাছবাড়িয়ায় ১৯৪৩ সালের আজকের দিনে জন্ম নিয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান এই লেখক।
জন্মদিনে লেখকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।3 Comments
Friends
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Shoriful Shoron
@shoriful-shoron
Fatema Urme
@fatema-urme
নাদিম হোসাইন
@nadim-hossain
Kanej-Roksana
@kanej-roksana
শায়েরুল ইসলাম
@shaerulislam
Zahidul Jamy
@zahidul
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
আকিদ আব্দুল্লাহ খান
@akid


আহমেদ ছফাকে ধারন করার যোগ্যতা আমাদের তখনও ছিল না, এখনও নেই। আফসোস, এমন একটি প্রতিভা অনাদরে অবহেলায় হারিয়ে গেল।