-
মনমাতানো দেশ
-বশির আহমদআমার দেশের সোনার মাটি
ঢেকে আছে সবুজ পাটি
ক্লান্ত দেহে পরশ দিয়ে
জাগায় মোরে জিয়নকাঠি।শান্ত বায়ুর দমকা এসে
মুগ্ধ করে ফুল সুবাসে
পক্ষীরাজি আমায় নিয়ে
গান গেয়ে যায় ভালবেসে।সাগর-নদী ঝর্ণাধারা
আমায় করে আত্মহারা
টেউয়ের ধ্বনির গর্জন শুনে
জেগে উঠে ঘুমের পাড়া।ফুলে-ফসলের মধুর ঘ্রাণে
হৃদয় বনে আঘাত হানে
মৌমাছির গান যখন শুনি
রয়না ব্যথা আমার প্রাণে।সবুজ বন আর পাখপাখালি
রসাল বাগের আম্রপালি
শীতল ছায়া মিষ্টি মধুর
হাসি জাগে মোর একফালি।আমার দেশের রূপ পরশে
পাগল করে অনায়াসে
মন ভুলানো ঐ সুখের ঘোর
আছে আমার, বাংলাদেশে।9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 July 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan


সুন্দর