Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    দুই দুইবার করোনায় আক্রান্ত হয়েছি।
    শেষবারের টা থেকে রেহাই পেলাম এই গতকাল। আলহামদুলিল্লাহ।
    ———————————————–
    কবিতা- বেঁচে থাকার বিশ্বাস।
    ————————————————
    প্রতিবারই ঠিক এভাবেই মৃত্যু আসে,
    বুকের ঠিক মাঝখানে,
    নাকের ভিতর রাজত্ব করে,
    নিঃশব্দে খেয়ে যায় নিঃশ্বাস।
    প্রতিবারই ঠিক এভাবেই বেঁচে যাই,
    কোন এক অপুর্নতায়,
    মনের ঠিক বাম কোনায়,
    বেঁচে থাকে বেঁচে থাকার বিশ্বাস।
    তবে একদিন সত্যি মৃত্যু আসবে,
    বুকের ঠিক মাঝখানে,
    নাকের ভিতর রাজত্ব করে,
    কেড়ে নেবে নিঃশ্বাস।
    বুকের ভিতর খামছি দিয়ে,
    ভেঙে দেবে বিশ্বাস।
    ভেঙে দেবে অনেক বছর ধরে বুকে রাখা,
    আমার খুব সাধের,
    .
    .
    .
    বেঁচে থাকার বিশ্বাস।

    16
    7 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar