Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    3 years, 11 months ago

    “এসে চলে যায়”
    – পি কে সরকার
    সময় এসে যায় চলে,
    থামে না কভূ কারো তরে।
    প্রতিক্ষণ মিলিয়ে যায়,
    স্মৃতির সাগর গহিনে।
    সুখ দুঃখের হিসেব কষে,
    কি পেলে সময় শেষে?
    জন্ম মৃত্যুর এ খেলাতে,
    কত রঙ্গ  দেখতে হবে?
    আপন আপন করে করে,
    ও মন আপন কিছু পেলে রে?
    এ ধরাতে আছে কি ভাই,
    যা তোমার নিজ মনে হয়?
    সময় তোমার নয়,
    দেহ কি তোমার হয়?
    সুখ এসে চলে যায়,
    দুঃখ এসে চলে যায়।
    দিন এসে চলে যায়,
    রাত এসে চলে যায়।
    ঝড় এসে চলে যায়,
    অদূর দূরে মিলিয়ে যায়।
    আসা যাওয়ার এ খেলা,
    সাঙ্গ হবে সাঁঝ বেলা।

    13
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar