Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    3 years, 11 months ago

    সাধের ট্রাউজার!
    মাস ছয়েক পূর্বে হারিয়ে যাওয়া ট্রাউজারটি খুঁজে পেয়ে আমার তো আর খুশি ধরে না। সাবান- শ্যাম্পু প্রয়োগ করে সাধ্যমত চেষ্টায় ধৌত করে বেচারার স্বাস্থ্য ফিরিয়েছি। রোদে শুকিয়ে ঘরে আনার পর মনে চাইল একটু পরে দেখি। পড়লাম। বাহ্, ট্রাইজারে তো আমাকে খুব মানায়। বিশেষ করে এই ট্রাউজারটায়। আমি ক্যাজুয়ালি লুঙ্গি পড়তে ভালবাসি। কিন্তু আজকে যেন ট্রাউজারটাই পড়তে ইচ্ছে করছে। রিমোটটা হাতে নিয়ে টিভির পাওয়ার বাটন অন হবার সাথে সাথে বাজারে যাওয়ার মাতৃআজ্ঞা নাযিল হয়। কিন্তু বাজারে যেতে আজ আমার মন চাইছে না। কারণ আজকে একবেলা বৃষ্টি হয়েছিল। কাঁদা ময়লা ছিটে আমার ট্রাউজার নষ্ট হবে এই ভয়। তবুও যেতে হবে। রিক্সা পেলাম না। অগত্যা হেটে হেটেই বাজারে পৌছালাম। বাহ,, অসাধারণ পারফরম্যান্স। আমার ট্রাউজারে কোন কিছুর ছিটে ফোটা লাগে নি। এটা আমি পারলাম কিভাবে! নিজেকে গর্বের জায়গায় নিয়ে যাচ্ছি মনে মনে। বাকি যাত্রাটাও ভালোয় ভালোয় শেষ করার বিষয়ে আমি এখন খুবই আত্মবিশ্বাসী। মাছের বাজার মাছির ভনভনানিতে উদ্বেল। তাতে কোনো সমস্যা নেই। কেবল পাঙ্গাস মাছের ভয়। বেয়াদবগুলো এত জোরে লেজ নাড়ায় যে মাঝে মধ্যে ওদের গায়ের পানি মুখের মধ্যেও চলে যায়। আমার ট্রাউজার মেখে যাবে পাঙ্গাসের গাধোয়া পানিতে সেটা আমি মেনে নিতে পারব না। যথাসম্ভব পাঙ্গাস এড়িয়ে গিয়ে দাড়িয়েছি মরে নেতিয়ে যাওয়া পোমা মাছের ডালির কাছে। দোকানদারের কাছে টাকা ফেরত পাব তাই দাড়িয়েছি। ট্রাউজারের দিকে আমার ধ্যান খেয়াল। খালের পানি অনেক উচ্চতায় উঠে গেছে। এক ছোকরা হাটু পানিতে নেমে বাজারের গলির মধ্যে পানি মারছে। আমার দিকে মারছে না। দোকানদার বলল- এই নেন। টাকা নিতে আমি দৃষ্টিটা দোকানদারের দিকে ফেরাতেই হঠাৎ ট্রাউজারের এক ঠ্যাং পানিতে ভিজে চুপচুপ হয়ে গেল নিমিষেই। তাকিয়ে দেখি ছোকরাটা কতগুলো নোংরা, গন্ধমাখা দাঁত কেলিয়ে হাসছে। রক্ত মাথায় উঠে গেল। আগুনের গোলা চোখ থেকে বের হচ্ছে। আমার সাধের ট্রাউজার নষ্ট করার দায়ে আমি ওকে এক্ষুণি কাঁচা খেয়ে ফেলব। এক পা এগুতেই মনে হল-আমি তো এই এলাকার ভাড়াটিয়া!

    12
    7 Comments

Friends

Skip to toolbar