-
ভালোবাসার রোডম্যাপ
-বশির আহমদভালোবেসে পাশে থেকো জনম ধরে
অল্প কিছু গল্প বলবে হৃদয় ভরে।
সমান ভাগে ভাগ করিবে সুখের মালা
একই সাথে খুলবে যতো বদ্ধ তালা।
মনের একটি গান শুনাবে মধুর সুরে
সুন্দর নামে ডেকো তারে থাকলে দূরে।
ভুলের কথা বলবে তারে প্রেম বিলিয়ে
চাঁদের সাথে উপমা দিও নামটি নিয়ে।
তিক্ত কথা ভালো লাগবে যদি বুঝ
ভালো কথা খারাপ লাগবে যদি খুঁজ।
একে অপর জানতে চাবে ভালো যাহা
ভালোবাসি সকল সময় বলবে তাহা।
কাজের বেলায় সাহায্য চাই সাধ্যমত
যতন করে সারিয়ে নিও সকল ক্ষত।
দুখের সময় একে অপর কাছে থেকো
সুখের সময় পরান ভরে আগলে রেখো।
কষ্টের কথা ভুলে যেও ভালোবেসে
সকল সময় কথা বলবে একটু হেসে।
আঘাত পেয়ে ক্ষমা করবে হাসির ছলে
প্রতিদানে জায়গা পাবে হৃদয় তলে।
কাঁটার জন্য গোলাপ চায়না কেউ কী আছে
ভালোবাসার প্রতিক ‘গোলাপ’ সবার কাছে!১৪/০৭/২০২২
৩০ শে আষাঢ়। ইটাখোলা। সায়হামনগর।6 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



খুব সুন্দর! ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু!