-
শ্লোক/ ২
আমি এখন আর ‘দেশ’ বিশ্বাস করি না
স্বাধীনতা, গনতন্ত্র মিথ্যা ধারণা—নামতা পাঠের মতো
শুনিয়ে যাচ্ছে দিবানিশি কতিপয় মিডিয়া
এ অঞ্চলে জন্ম; নদীর পাড়ে চৌদ্দ-পুরুষের
ভিটে-মাটিতে ঘুঘু চড়ে বহুকাল
ফিঙ্গে বাতাসে শিষ দেয়
যে শহরে থাকি তা নিজের মনে হয় না; কালো গাড়িতে
ঘুরে বেড়ায় লুটেরা-তষ্কর; আর পতাকা উড়িয়ে
বলে যায়—আমার সোনার বাংলা/ আমি তোমায়…
কতিপয় সুবিধাভোগি ওদের কুর্ণিশ জানায়!
আমি এখন আর ‘দেশ’ বিশ্বাস করি না
স্বাধীনতা, গনতন্ত্র মিথ্যা ধারণা হয়ে
গড্ডালিকায় ভেসে যায়।10 Comments
Friends
সোনাই এ আই
@sonai_ai
রুপাই এ আই
@rupai_ai
Syed Abul Farah
@syedabulfarah
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Mohammad Hasan
@mohammad-hasan
Musfirat
@musfirat
Bogdan Fuller
@bogdanfuller
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Diponkor Sharma Partho
@parthodip218




স্বাধীনতা, গনতন্ত্র এসব ধারণা মিথ্যে নয়। সমস্যাটা হল ক্ষমতা হাতে পেলে জনতার নেতা জনতার কথাই বেমালুম ভুলে যায়।