Profile Photo

Tahmid Alam FihadOffline

  • FIHADT
  • Profile picture of Tahmid Alam Fihad

    Tahmid Alam Fihad

    3 years, 10 months ago

    অনেক কিছুই করা যায় না
    যেমন চাইলেই তোমার
    খোঁজ নেয়া যায় না
    তুমি কোথায় আছো কেমন আছো
    জানা যায় না
    তোমার ভিতর আমার জন্য
    কুসুম কোমল ভালোবাসা
    প্রস্ফুটিত হোক
    চাওয়া যায় না
    শিউলির মতন ভোরের বেলা
    তোমার আমার যেসব দিন
    ঝরে গেছে মরে গেছে
    তাদের আর
    পাওয়া যায় না
    খুব নিশিথে তোমার স্মৃতি
    চোখের কোণে জল এনেছে
    সেই অশ্রুজল
    মুছা যায় না
    তোমার আমার মাঝে থাকা
    কাঁচের মতন নীরব দেয়াল
    রাখে তোমায় রাখে দূরে
    চাইলেই তা ভাঙ্গা যায় না
    এমনি করে অনেক কিছুই
    চাওয়া যায় না করা যায় না
    যেমনি করে আর কোনদিন
    খুব ভালবেসে খুব যতনে
    হৃদয় মাঝে আপন করে
    তোমাকে আর পাওয়া যায় না

    7
    7 Comments

Friends

Profile Photo
sayed
@sayed
Profile Photo
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Profile Photo
Debesh chandra sanyal
@debesh00007gmail-com
Profile Photo
MahmuduIslam
@mahmuduislam
Profile Photo
Dipok-Basu
@dipok-basu
Profile Photo
kumvakarnaghumacche
@kumvakarnaghumacche
Profile Photo
Nusrat Zahan Oyshi
@leelaboti
Profile Photo
S.M ASFI RAHMAN
@ridi56
Skip to toolbar