Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    • 4 years, 3 months ago

    পোড়োবাড়ির_রহস্য
    পর্ব_আট

    অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তালহা ফিরে আসলনা। ভয় পেয়ে গেল যায়িদ আর মুসায়েব। কি হয়েছে কে জানে? তালহা যখন কাচের দরজাটা খুলে ভেতরে ঢুকছিল তখন ওরা টেপ রেকর্ডারটা দেখায় ব্যস্ত ছিল। বেশ পুরানো ছিল মেশিনটা। একেকবার একেক রকম সুর শোনা যাচ্ছিল। মুগ্ধ হয়ে সেটাই দেখছিল তারা দুজন। তালহা যখন দরজাটা ঠেলে প্রায়ই ঢুকে গেছে তখন তারা তাকে দেখতে পায়। কিন্তু তখনও বুঝতে পারেনি তালহা ফাঁদে পড়েছে। যায়িদ বুঝতে পারছেনা তালহার খোঁজে ওদের যাওয়া উচিৎ কিনা।
    তালহা কি ধরা পড়ে গেল নাকি? চোখমুখে ভয়ার্ত ভাব নিয়ে বলল মুসায়েব।
    চিন্তিত দেখাল যায়িদকে। মুসায়েবের কথার জবাবে বলল, কি জানি এটা বোধহয় ওদের গুপ্ত পথ। ও বোধহয় বিপদে পড়েছে। আমাদের যত দ্রুত সম্ভব জায়গাটা ত্যাগ করা উচিৎ। নাহলে আমাদেরও ধরা পড়ার সম্ভাবনা রয়ে গেছে। সবাই একসাথে ধরা পরলে তখন আর রহস্য আর উদঘাটন করা সম্ভব হবেনা।
    আর রাখ তোর রহস্য উদঘাটন! আমি আর এ পথ মাড়াবোনা। তবে চলে যাওয়ার কথাটা খারাপ বলিসনি। কিন্তু ওকে ছাড়া চলে যেতেও আমার খুব খারাপ লাগছে?
    খারাপ লাগার কিছু নেই। এখানে এভাবে থাকলে আমরাও ধরা পড়তে পারি। তখন কে কাকে উদ্ধার করবে শুনি? এখন চলে গেলেও আমরা আবার আসব ইনশাআল্লাহ্‌।
    কিন্তু ওর যদি কোন বিপদ হয়! শঙ্কিত দেখাল মুসায়েবকে।
    ও অনেক বুদ্ধিমান। ঠিক বুদ্ধি বের করে ফেলবে। চল এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই।
    যথা আজ্ঞা জাহাঁপনা।
    কিরে টিটকারী মারলি নাকি?
    ওমা তা কেন হবে? তুমি একজন বড় মাপের গোয়েন্দা হবে একদিন। আমার মত চুনোপুঁটিরা তখন কি আর আপনার সাথে কথা বলার সাহস পাবে?
    ঠিক আছে বুঝেছি। তোমাকে আর পাম দিতে হবেনা। এখন চল এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তারপর আর কোন কথা না বলে ঘরটা থেকে বেরিয়ে পড়ল তারা দুজন। কিন্তু পাঁচিলের কাছে এসে বিপাকে পড়ল। কে আগে পাঁচিল টপকাবে তা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত যখন যায়িদ আগে টপকাতে চাইলো তখন আবার বাগড়া বাঁধালো মুসায়েব। এই পাশেও সে এক মুহুর্তও একা থাকতে পারবেনা। উপায়ান্ত না দেখে দুজন একসাথেই পাঁচিল টপকানোর সিদ্ধান্ত নিল।
    পাঁচিল টপকে এক নিঃশ্বাসে বড় রাস্তায় চলে আসল তারা দুজন। ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে চারিপাশ। অন্ধকারে পাশের মানুষকেও ঠিকমত দেখা যাচ্ছেনা। এমনকি যায়িদ আর মুসায়েব দুজন দুজনকে দেখতে পাচ্ছেনা। ভয়ে জড়োসড়ো হয়ে আছে মুসায়েব। যায়িদের গা ঘেঁষে হাটছে সে। কিছুদূর হাঁটার পর পেছেনে খসখস আওয়াজ শুনতে পেল তারা। শব্দটা কানে যেতেই যায়িদের হাত শক্ত করে চেপে ধরল মুসায়েব। পেছনে তাকানোর সাহস হলোনা তার।
    মুসায়েবের আচরণে রেগে গেল যায়িদ। ধমক দিয়ে বলল, তুই এমন উদ্ভট আচরণ করছিস কেন?
    পাল্টা রেগে গিয়ে মসায়েব বলল, উদ্ভট মানে? তুই উদ্ভট আচরণ করছিস। দেখছিস না আমাদের পেছনে কেমন একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে। আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব পালানো উচিৎ নইলে ধরতে পারলে দেখবি আমাদের ঘাড় মটকে দিবে।
    আমিতো শব্দ শুনে পেছন ফিরে দেখতে চাচ্ছি আমাদের পেছনে কেউ আসছে কিনা। কিন্তু তোর জন্য তাও পারছিনা। তোকে আনাটাই ভুল হয়েছে।
    আনলি কেন? আমারতো গোয়েন্দা ফোয়েন্দা হওয়ার ইচ্ছা কখনই ছিলোনা। তোদের চাপে পড়েইতো আসতে হল।
    আমরা তোকে রেখে আসলে তোর ভালো লাগতো? কিছুটা শ্লেষের সাথে জিজ্ঞাসা করলো যায়িদ।
    তা ভালো লাগতোনা…। কিন্তু এখানে এসেওতো ভালো লাগছেনা। মনে হচ্ছে আমি ভয়ে মরে যাবো। আমি কিছু………
    শব্দটা ক্রমশ কাছে আসছে। মুসায়েবকে কথার মাঝে থামিয়ে দিয়ে ওর পিঠ চাপড়ে বলল,এবার তুই একটু শান্ত হ। আমি দেখি আমাদের কেউ অনুসরণ করছে কিনা। মুসায়েব কিছুটা শান্ত হলে যায়িদ পেছনে ফিরে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেলোনা। শব্দটাও ততক্ষণে থেমে গেছে। আবার সামনের পথ ধরে হাঁটা শুরু করল দুজনে। কিছুদূর যাওয়ার পর আবার শব্দটা শুনতে পেল তারা। চট করে আবার পেছনে ফিরল যায়িদ, কিন্তু এবারও কাউকেই দেখতে পেলনা তারা। আবার হাটার শুরু করল দুজনে। এতক্ষণ মুসায়েবকে কথা শুনালেও এখন বেশ অস্বস্তি লাগছে যায়িদের। ভয়ে হাত পা হিম হয়ে আসতে লাগলো। দুজন দুজনের হাত শক্তভাবে চেপে ধরল। একটা দৌড় মারতে পারলে ভালো হতো কিন্তু দৌড় দিয়ে কোনদিকে যাবে তারা? জায়গাটাইতো তাদের পরিচিত না। কিছুক্ষণ থামার পর আবারও আওয়াজটা শুনতে পেল। যায়িদের এবার মনে হল কেউ তাদেরকে অনুসরণ করছে। কিন্তু পেছনে তাকিয়ে এবারও নিরাশ হল, কাউকেই দেখতে পেলনা। মুসায়েবের হাতটা আরও শক্ত করে চেপে ধরে বলল,এই মুসায়েব, আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। চল আমরা দৌড় লাগাই।
    আমারতো প্রথম থেকেই মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করছে, কিন্তু তুইতো বিশ্বাস করছিলিনা। একদিকে ঘুটঘুটে অন্ধকার তারউপর রাস্তাটাও অপরিচিত। দৌড় দিলেও খুব একটা সুবিধা হবে বলে মনে হচ্ছেনা মুসায়েবের। যায়িদের দিকে তাকিয়ে বলল, দৌড়েই বা কোথায় যাবো? এদিকটার রাস্তাঘাটতো আমাদের চেনা না।
    এবার শব্দটা একেবারে তাদের কাছাকাছি কোথাও থেকে আসছে বলে মনে হচ্ছে। সাহস সঞ্চয় করে দুজন মিলে আবার পেছনে তাকাল। স্পষ্ট দেখতে পেল লোকটাকে। কালো শার্ট-প্যান্ট পড়া। তাদের থেকে বড়জোর দুই হাত দূরে দাড়িয়ে আছে। গা হিম হয়ে আসল মুসায়েবের। যায়িদের হাত শক্ত করে চেপে ধরল। লোকটা ওদের দিকে এগিয়ে আসল। কিছু বুঝে উঠার আগে রাস্তার অন্যপাশ থেকে আরও একজন এসে ওদেরকে ঘিরে দাঁড়ালো। মুসায়েব অতিরিক্ত ভয়ে চুপসে গেল।
    কালো পোশাক পড়া লোকটা কাছে এসে বললো, একদম নড়চড়া করবেনা। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো।
    আপনারা কারা? কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা করল মুসায়েব।
    আমরা কারা? জায়গামত নিয়ে যাই তখন বুঝবে আমরা কারা। একটা বাড়ি দখল করে বসে আছে? এই পুঁচকে পুঁচকে ছেলেগুলোর সাহস কত! জসিম এদেরকে বেঁধে গাড়িতে তোল। স্যারকে বলেছিলাম এই কাজট আমাদের দুই আঙ্গুলের ব্যাপার। তখনতো স্যারের সাথে তুইও বিশ্বাস করিসনি। এখন দেখলিতো কয় মিনিটেই অপরাধীদের ধরে ফেললাম!
    জ্বি স্যার। আমিতো জানি এসব কাজ আপনার কাছে মামুলী ব্যাপার। কিন্তু বাড়িটার ব্যাপারে যা শুনেছি তাতে আমার সন্দেহ হয়েছিল আসলে আপনি পারবেন কিনা। কিন্তু স্যার আমারনা এদেরকে দেখে অপরাধী মনে হচ্ছেনা। বাচ্চা বাচ্চা দুইটা ছেলে। হয়তো কৌতুহলবসত এখানে ঢুকে পড়েছে।
    জসিমের মাথায় একটা গাট্টা মেরে কালো পোশাক পড়া লোকটা বলল, তুই একটা আস্ত হাদারাম। যেখানে ভয়ে এর আশপাশ কেউ মাড়াতে চায়না সেখানে এরা আসবে কৌতুহল মেটাতে! তোকে যা বলেছি তাই কর। গাড়ি থেকে মোটা একটা দড়ি নিয়ে এসে ওদেরকে বেঁধে ফেল।
    ফিসফিসিয়ে কথাগুলো বললেও যায়িদের তা বুঝতে অসুবিধা হলোনা এরাও ওদের মত রহস্য উদঘাটন করতে এখানে এসেছিল। ওদেরকে ধরতে পেরে লোকগুলো মহা খুশি। ভেবেছে রহস্য উদঘাটন করে ফেলেছে। যায়িদের পেট খিচে ভীষণ হাসি পাচ্ছে। মুসায়েবের এখনও ভয় কাটেনি। ওর দিকে তাকিয়ে দেখল এখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মুসায়েবকে একটা ঝাঁকি মারলো যায়িদ। কোন কাজ হলোনা, একভাবেই দাঁড়িয়ে আছে। আরও দুই তিনবার ঝাঁকি মারার পর হুঁশে ফিরল মুসায়েব। ওকে সবটা বুঝিয়ে বলতে যাবে তখনি দেখে একটা মোটা দড়ি নিয়ে হাজির জসিম নামক লোকটা।
    এতক্ষণ মজা পেলেও এখন আত্মসম্মানে আঘাত লাগলো যায়িদের। হাত দেখিয়ে বাঁধা দিল লোকটাকে। কর্কশ কণ্ঠে বলল, আমাদের বাঁধার দরকার নেই। গাড়িটা দেখিয়ে দিন। আমরা একাই উঠতে পারবো। আর একটা কথা, আমাদের ধরতে পেরে তৃপ্তির ঢেকুর তুলে লাভ নেই। কিছুক্ষণ পরে যখন বুঝতে পারবেন আপনারা যা ভাবছেন আমরা তা না, তখন আপনাদের মুখের অবস্থা কেমন হবে তা ভেবে আমার এখনই হাসি পাচ্ছে।
    এই চুপ। চালাকি করা হচ্ছে আমাদের সাথে তাইনা? নানান কথা বলে আমাদের সম্মোহিত করতে চাও। ওতো বোকা ভেবোনা আমাকে। এসব কথা বলে আমদের মনোযোগ নষ্ট করে পালানোর পাঁয়তারা করছো, তাইনা? হুহু ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি।
    উহু, ঘুঘুও দেখিনি, ফাদেও পড়িনি। কিছুটা শ্লেষ মাখিয়ে বলল যায়িদ।
    যায়িদের কথায় রেগে গেল কালো পোশাক পড়া লোকটা। ওর কান টেনে ধরে বলল, মশকরা করছিস কেন?
    এতক্ষণ চুপ থাকলেও যায়িদের কান ধরে টানা মেনে নিতে পারলোনা মুসায়েব। লোকটাকে মারবে বলে হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যেতে লাগলো। কিন্তু যায়িদের চোখের ইশারায় থেমে দাড়াল। নিসপিস করা হাতটা কাজে লাগাতে না পেরে মুখ দিয়েই কাজ সারল সে। গলার আওয়াজ চড়া করে বলল, আহাম্মকের দল! খবরদার আমাদের বাধার জন্য যদি একপাও এগিয়েছেন তবে হাড়গোড় নিয়ে বাড়ি ফিরতে হবেনা, পোড়োবাড়ির ভুতেদের সাথেই বসবাস করতে হবে।
    কথাটা বেশ জোরে আর রাগের সাথেই বলেছে মুসায়েব। লোকগুলো খানিকটা হকচকিয়ে গেল। হাত দেখিয়ে মুসায়েবকে শান্ত করে বলল, ঠিক আছে বাধবোনা। ভদ্রভাবে এসো আমাদের সাথে।
    মুসায়েব আরও কিছু বলতে গেল কিন্তু যায়িদ তাকে বাঁধা দিল। কথা না বাড়িয়ে ওদের সাথে গাড়িতে উঠে বসল
    চলবে

    6
    2 Comments
    • পর্বে পর্বে রহস্য ঘনিয়ে আসে। অভিনন্দন।

    • বন্ধুকে রেখে এভাবে যায়িদ আর মুসায়েবের চলে যাওয়াটা ঠিক ভালো লাগলো না। তালহার জন্য শুভ কামনা রইল!

Skip to toolbar