Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • Profile picture of ঠিকানাহীন অরণ্য

    অন্তরঙ্গ
    গদ্য কবিতা

    বৃষ্টি, কাঁদা
    রাস্তাটা যেন খানাখন্দভরা
    তবু ছন্দে ছন্দে চলা
    নুপুর পায়ে দিয়ে হাটাটা
    নজরকাড়া।

    প্রতিটি জীবনে একটি গোপন ‘আমি’ থাকে
    সেই ‘আমি’ যখন অন্যের আত্মায় প্রবেশ করে
    আর তা যখন ছুয়ে যায় হৃদয়ের প্রান্তরেখা
    বিশ্বাস করো আর না-ই করো – জীবনে ফাগুন আসে-
    কি বয়েস, কি সমাজ!
    শুস্ক নদী কাণায় কাণায় ভর্তি হয়ে যায় তারুণ্যে
    কুল কুল করে বয়ে চলে মনের স্রোত
    শরীর, সময়, সমাজ তাতে সায় দিলো কি দিলোনা
    তা নিয়ে কোন মাথা ব্যথাই থাকেনা।

    ভয়ংকর ফ্যাকাসে আকাশ টা কি দেখেছো?
    প্রলয়ের পূর্বাভাস – মরণ সন্ধিক্ষণে আমি
    সেখানে একটু একটু করে তারায় সাজিয়ে দিলে
    দিলে জোছনাভরা চাঁদ, এক কোমল মেঘের পরশ
    সাজিয়ে দিলে অরণ্য, তরু-লতা প্রকৃতি দিয়ে
    খিলে উঠলো ভূবন- আমিও বাঁচতে চাই!
    ‘আমি’-কে খুঁজে পেলাম নতুন করে ফের-

    জানি, শব্দের অন্তরালে পাথুরে পথ
    বিয়োগ, সময়ের ব্যবধান আর বাস্তবতার কন্টক
    হাজারো স্বপ্ন বুননের পরিকল্পনা
    সেই সাথে চাওয়া-পাওয়ার দাড় টেনে চলে বিধি
    তবু, শত হোক তোমাতেই আমার বাস
    আমাতে তোমার বাস
    দেখো, এক মুহুর্ত আমরা ছাড়া জীবনটা কতই না
    উদাস!

    সম্পর্কটা যখন বিলীন করে দেয় একে অন্যতে
    কখনও প্রেম, কখনও বন্ধুত্ব কখনও সংসার
    আপনি-তুমি- তুই তাকারিতে এলোমেলো সম্বোধন
    বিশেষণ সেখানে আগন্তুক, সবটুকু একান্তই আপন!

    মুখ ভার করে থাকা
    অভিযোগ, কিছুটা রাগ
    অভিমান – মেজাজে তপ্ত আগ
    তবু চোখ বুজে একটাই প্রার্থনা
    একে অপরের সুখ-শান্তি কামনা
    এ কামনা কামের নয়, এ কাম ভোগের নয়
    যতক্ষন অরণ্য নীড়ে না ফিরে যায়
    অন্তিকা সজাগ!!!

    অন্তরঙ্গ এ মিলনে তাড়াহুড়ো নেই
    নেই স্বার্থপর কামসাধন
    এ এক অন্তহীন সাধনা- নতুনত্ব আবিস্কার
    এক বাগিচার মালি হয়ে শত পুস্প লালন
    এক আজলা জলে পংকিলতা মোচন
    একে অপরের মাঝে হারিয়ে যাওয়ার
    ভুবন মাতানো হাসির মুগ্ধতার
    নিবিড় আলিঙ্গন।।।

    12
    5 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar