Profile Photo

মৌসুমী আহমেদOffline

  • Moushumi-Ahmed
  • Profile picture of মৌসুমী আহমেদ

    মৌসুমী আহমেদ

    • 4 years, 3 months ago

    (সেন্ট লুসিয়ান কবি Derek Walcott এর ‘Love After Love’ কবিতা অবলম্বনে)
    ……..
    অবশেষে
    এমন একটি দিন আসবে জীবনের দ্বারে
    নিজের সাথে নতুন করে দেখা হবে,
    চিনতে পেরে ঠোঁটের কোণে হাসি ফুটবে
    অকৃত্রিম!
    নিজেরই গৃহে পৌঁছে
    বরণ করবো নিজেকে
    বলবো, এসো, দুটি খেয়ে যাও,
    বিশ্রাম করো বসে—
    চির-আপন যে আগন্তুককে পূনর্বার ভালোবাসবার অবকাশ মিলবে,
    সে সেই চির-আমি।
    এতোদিন যাকে অবহেলাতেই ঠেরেছি
    দৃষ্টি সরিয়ে অপরের পানে রেখেছি
    সে-ই তো আমাকে জানে!
    আজ খুঁজবো
    চাপা পড়ে থাকা শুকনো ফুলের পাপড়ি
    ধূলো ঝেড়ে নিয়ে পড়বো পুরোনো চিঠি
    ঝাপসা ছবিতে চিনে নেব ফের নিজেকে
    ভরপুর এক ভোজ হবে
    আজ সন্ধ্যায়!
    _ ৩০ জানুয়ারি,২০২২

    6
    5 Comments
    • ভালো কবিতার ভালো অনুবাদ ! আশা করি দিন দিন পড়তে পেরে আরও সমৃদ্ধ হব। এই কবিতায় সবচেয়ে ভালো লাগল কবিতার পেছনের আইডিয়াটি (ওয়ালকটের প্রকাশিত আইডিয়া বা বক্তব্যটি)। এমন বিষয় বা বক্তব্য নিয়ে যে কবিতা লেখা যায়, সেটা মনে থাকে না সব সময় …

    • খুব সুন্দর ও সাবলীল! শুভেচ্ছা নেবেন!

    • আহারে পুরাতন দিন, সোনার খাঁচায় রাখা দিন, আহারে ধূলো ঝেড়ে নিয়ে পড়বো পুরোনো চিঠি……এক্সিলেন্ট…

    • অনুবাদ চাই।

    • অভিনন্দন। অনেক সুন্দর হয়েছে।

Friends

Skip to toolbar