Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • Profile picture of ঠিকানাহীন অরণ্য

    দিচারিতা
    (অন্যরকম কবিতা)

    এফ বি তে মেয়ে সেজে লিখে ফেলি কবিতা
    কত শত রোমিও দেয় ভালোবাসার বারতা
    ইনবক্সে কিড়াদের হুড়োহুড়ির যাঁতা তে
    ভালমানুষীর আড়ালে চায় তারা হাতাতে।

    নয়তো ভানুরা কেন সাজে ভগবান
    কাছে আসার বাহানায় ফিতে ধরে দেয় টান
    ভাজ্ঞিস জানেনা কবিতা টা ছেলেদের
    দন্ড তা নুয়ে যেতো ধ্বজাধারী ব্যটাদের।

    নরমের খোঁজে তারা হামা দেয় খাঁজেতে
    মুখোশধারী নারীবাদী মরে যেন লাজেতে
    রংধনুর পতাকা হাতে যারা মাঠে গায় গান
    দারীধারী হুজুরের লুঙ্গীতে দেয় টান।

    ধর্ষন শিক্ষায়, সুরসুরি সমাজে
    আইনের পুথিমালা লাগবে কি কাজে
    আঠেরো তে বিয়ে নয় মজা মারো ভয় নাই
    পূঁজিবাদি বিশ্বে মানবতা কোথা পাই?

    পোস্টারে টিভিতে মেয়েগুলো পন্য
    নেতা ফেতা খেতাদের দিয়ে তারা ধন্য
    খোলা মেলা দেহতে তীব্র আকর্ষন
    তাই আজ চারিদিকে উৎপিড়ন ধর্ষন।

    শালীনতা পোশাকে শালীনতা মনেতে
    নয় বিভেদ কভু ছেলেতে মেয়েতে
    মেয়েরা মাল নয় সহোদরা ছেলেদের
    নৈতিকতা পারে বদলাতে চেহারা সমাজের।

    পুরুষ হও মনেতে বীরত্বে শিক্ষায়
    ভালবাসো নীতিকে বাচো নৈতিকতায়
    যে তোমার আপনার ভালোবাসো বার বার
    বোন তোমারো আছে, নয় সে মাল খেলবার।

    7
    4 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar