-
জজ ও চোর
(ছোট্ট রম্য)
রাকিবুল হাসানএকবার একটা কর্পোরেট অফিসের একাউন্টস থেকে একাউন্টেন্ট ফরিদ আলী টাকা-পয়সা নিয়ে পালালো। গিয়ে সে গাজীপুরের এক গাঁয়ে ব্যবসা ফেঁদে বসলো। একদিন সেই অফিসের মালিক শরীফ খান অবকাশ যাপন করতে গাজীপুরের এক রিসোর্টে গিয়ে সেই চোর একাউন্টেন্ট ফরিদ আলীকে দেখতে পেলেন।
দেখেই শরীফ খান ফরিদ আলীর কলার চেপে ধরলেন। সাথে সাথে ফরিদ আলীও শরীফ খানের কলার ধরে বসলো আর চিৎকার করে বলল, এই ব্যটা চোর, আমার টাকা-পয়সা নিয়ে পালিয়েছিস কেন? ব্যাস, লেগে গেল হুলস্থুল কান্ড, লোকজন জড়ো হয়ে গেল। কিছুক্ষণ চলল হাতাহাতি। উৎসুক জনতা কনফিউজড হয়ে গেল কার পক্ষ নিবে এটা ভেবে। পুলিশ এল। মামলা উঠলো কোর্টে।
বিচারক ছিলেন নিতান্ত বুদ্ধিমান, বয়োজ্যাষ্ঠ ব্যক্তি। তিনি খুব সংক্ষেপে বিষয়টা ফায়সালা করতে চাইলেন। নানান প্রমাণাদি হাজির করতে করতে অনেক সময় লাগতে পারতো। বিচারক এত টাইম নিলেন না। আসল চোর কে সেটা বের করতে তিনি এক কৌশল নিলেন।
দুজনকেই চোখ বেঁধে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দিলেন আর পুলিশকে বললেন, চোরের কপাল বরাবর গুলি চালায় দেও।
বন্দুকের লোড করার শব্দ শোনা মাত্রই ফরীদ আলী মাটিতে শুয়ে পড়লো কিন্তু শরীফ খান চুপ করে দাঁড়িয়ে রইলেন।ব্যাস, বিচারক বুঝে গেলেন কে আসল চোর, বিচার ডিসমিস।
6 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
আবির রাইয়ান সামি
@abir-raiyan-sami
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Fazilatunnesa Nadia
@nadia-2
Mubarra Ayesha Chowdhury
@mubarra45
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain



চোরের মন চোরের সব থেকে বড় শত্রু! চমৎকার রম্যগল্প! এমন সাবলীল আনন্দ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়! নিরন্তর ভালোবাসা রইল!