-
মহাসেনাপতি
অনিক উদ্দিনকতকাল পার হয়ে গেছে, খোলো নি কেন এ দুয়ার?
উঠেছে অরুন হিমাদ্রি শিরে ভয় নেই কোন আর।
চেয়ে দেখ আজ দ্বাপর যুগের মৃত্যু কপাট খুলে,
এসেছে সব্যসাচী,প্রাচীর চূড়ায় প্রভাত সূর্য তুলে।
গৌরী শিখরে সফেদ তুহিন রুধির নেশার লালে,
চুমা খায় যেন গভীর আবেশে তরুণ রবির গালে।আজ পার্থ রথ থেকে নেমে গান্ডীব টংকারে,
ওপারের সব আত্না ডেকেছে মহাভারতের পাড়ে।
যুগে যুগে যত মহাপ্রান মহাপ্রলয়ের মাঝে এসে,
দিয়েছে প্রাণ,মরণের ভিতে মানুষেরে ভালোবেসে,
পার্থ ডেকেছে তাদের দেখাতে ফের এই ছায়াছবি,
এখানে দেউলের ফূর্তি পূজারী শিশমহলের কবি!দূর্যোধনের কালছায়া এখনো রাহুর গ্রাসের মত,
দূঃশাসনের চোখ দিয়ে দেখে অন্ধকারের ক্ষত।
শকুনি এখনো মন্ত্রনা দেয় পাশার গুটির চালে,
বহু যুধিষ্ঠির জড়বৎ হয় পুতুল খেলার তালে।
এখনো তাদের লালসার লোল ধরনী মাতার বুকে
ক্ষুধিত নেত্রে হামাগুড়ি দেয় আমিষ গন্ধ শুঁকে।
বস্ত্রহরন দ্রৌপদীর এখনো নিত্য দিনের সাথী,
কলিকালের জের জামানার ফের পার্থের সারথী!
চক্র তার বক্র হয়ে কোন ভাঙ্গারি দোকানে থামে,
হেথায় মায়ের রক্ত বিকায় শনপাপড়ির দামে!এসো গো সব্যসাচী,
নরকের কীট আদিকাল হতে সকলের চির চেনা,
মরণের সাথে মিটাবে সকল উৎপীড়িতের দেনা।
কত দধীচি কত হাড় দিল বিদ্যুৎ রচনাতে,
তবুও দানবদমন হয় নাই এই অসুরের পৃথিবীতে।
এখনো হেথায় লঙ্কা সায়রে বন্দিনী সতী সীতা,
আসেনি রাম,জ্বলেনি সেথায় রাবনের লাল চিতা।
রক্তঅশ্রু বৃথা ঝরে যায় স্বাধীনতার চোখ বোজা,
যুগের দালাল শিখন্ডী সাথে সকলকে করে খোজা!
খোজারা জানালো বিশ্বসভায় ধেই ধেই করে নেচে,
সীতারে দিয়েছি রাবনের কাছে কয়লার দামে বেচে!
মহাউল্লাসে দাঁত বের করে ব্যঙ্গের ভ্রুকুটি,
সিল করে দিল পিতামহদের ডালকুত্তার রুটি!ক্লীবের নিলজ্জতায় অতলে আমরা যখন
তখনো কবিতায় হাঁশফাঁশ করে নির্জীব দর্শন!
লম্বা কথার ভোঁতা বুলি খালি পৃষ্ঠায় পৃষ্ঠায়,
হাতের কলম চুপ থাকে শুধু সত্যের বারতায়।
ইনিয়ে বিনিয়ে সোজা কথা ধূলিচাপা দিয়ে,
বাচালের দল সমঝায় যেন ফণি মনসার বিয়ে।
তখনো প্রেম দিঘীর কিনারে মরালীর গলা ধরে,
অমর কাব্য রচে যায় হীন চোরের পোশাক পরে!
আর পারি না কো নেহারি এই ন্যাকামীর দালালী,
দেখতে দেখতে চোখের তলায় পড়ে গেছে আজ কালি!যুগে যুগে আসো সব্যসাচী এই ভূত ভাগানোর ভীড়ে,
তোমার গান্ডীবে টংকার আজ অচেতন সমরে,
তোলো হে ধনঞ্জয়!
শ্রীভগবান যখন তোমার রথের সারথী,
বড় প্রয়োজন তোমার আগমন আজ মহাসেনাপতি।3 Comments
Friends
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Akash Mondal
@akash508l
Rumon-Aeka
@rumon-aeka
Jebunnesa jebu (জেবুন্নেছা জেবু)
@jebunnesa-jebu
Rejwana Khan
@rejwana-khan
TARIN
@tarin
Mahid-Imran
@mahid-imran
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Mahmuda Sultana
@mahmudamahi


তৎভব শব্দের ব্যবহার কবিতাকে গুরু করে তোলে। অনেক শুভকামনা।