Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “মার্কিনীদের মন্দ স্বভাব”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    ইউরোপের নাকের রশি
    যুক্ত রাষ্ট্রের ন্যাটো
    একবারও সে মানতে চায়না
    চীন রাশিয়ার ভ্যাটো ।

    ইউক্রেনকে উস্কে দিয়ে
    রাশিয়াতে যুদ্ধ
    তেলে ভাতে মরছে মানুষ
    সারা বিশ্ব সুদ্ধ ।

    তাইওয়ানের কান ধরে
    উস্কায় যদি চীন
    এই বিশ্বকে দেখতে হবে
    নতুন কোন দিন ।

    মার্কিনীদের এমন স্বভাব
    কেয়ামতেও থাকবে
    যে কোন উসিলাতে
    যুদ্ধকে সে ডাকবে ।

    বাকী বিশ্ব নস্যি ভাবে
    মার্কিন একাই একশ
    যুদ্ধের জন্য অর্থ দেবে
    দেবে অস্ত্রের বাক্স ।

    8
    5 Comments
Skip to toolbar