Profile Photo

মোঃ রাকিবুল হাসানOffline

  • Rakib@writer
  • নিত্য ভাবনা
    রাকিবুল হাসান
    ৪-৮-২২

    রাত করে বাড়ি ফিরি
    অফিস থেকে নিত্যদিন,
    পথের পাশে বিরাট ভবন
    গভীর রাতে আলোহীন।

    সব দরোজা বন্ধ তার
    জানালায়ও লক কপাট,
    বৃহৎ ভবন ভুতের বাড়ি
    নীরব পুরো বাজার-হাট।

    তারই তলায় অসহায় আর
    দীনহীনদের রাত্রিবাস,
    পিঠের তলায় বিছানা পলির
    উর্ধ্বে অসীম কৃষ্ণাকাশ।

    এত্ত বড় ভবন তাও
    হয়নি এদের একটু ঠাঁই,
    বিশাল দালান লাভ কী তাতে
    এদের যদি জায়গা নাই!?

    গৃহহীনের কষ্ট বুঝ
    বুঝ ছাদের কী অভাব?
    বৃষ্টি কিংবা ভয়াল শীতে
    তাদের কেমন অনুভব?

    বিত্তবাণে পূর্ণ শহর
    গৃহহীনের নাইরে ঠাঁই,
    সম্পদের কী ফায়দারে ভাই
    ফলটা যদি শুন্য পাই!?

    13
    7 Comments
Skip to toolbar