-
পরিবার
একাঙ্গ পেলে ব্যথা অন্যটি কাঁদে,
নিমিষেই জ্বর এসে স্বান্তনা সাধে।
অঙ্গ-প্রত্যঙ্গরা যেন এক পরিবার,
একটি অসুস্থ হলে সমব্যথী আর।পিঁপড়ে-মৌমাছি কি যে একতা?
প্রাণিকূলে অবিশ্বাস্য বেশ সমতা।
সবে মিলে পরিবার শক্তি অসীম,
দারুণ সাহস যোগায় ভক্তি মহিম।সুখ- দুঃখ যদিও পরিবার মাঝে,
সহোদর একদেহে ব্যথা হয়ে বাজে।
জনৈক সদস্যও যদি পড়ে বিপদে,
সবে মিলে উদ্ধারে আসে আপদে।পৃথিবীর কোথা যদি নাহি থাকে সুখ,
পরিবারে পাবে তুমি হাসিমাখা মুখ।
সুখ-শান্তি- একতা, শক্তি ও আশা,
পরিবারে অফুরন্ত আছে ভালবাসা।পরিবার ছাড়া সবে একা- অসহায়,
থাকে বলে পরিবার কাটে যত ভয়।
আশ্রয়- নিরাপত্তা আর বাসস্থান
নিরাপদ হয় তার অন্ন-বস্ত্র মান।বাবা-মা, ভাই- বোন আর সদস্যরা
কোন কাজ সফলে ঐক্যবদ্ধ তারা।
থাকো তবে গড়ো তাই সুখী পরিবার
সদাময় পাবে তুমি সেই উপহার।যদি তুমি হও শুধু একা স্বার্থপর
তোমারে পরিবার নারে ছাড়িবার।
একটি পরিবার যেন একটি দেহ
সবাই সমান ব্যথী পর নয় কেহ।6 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


খুবি সুন্দর