Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “মরুক জনগণ”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    বিপিসি ঠিকই আছে
    ঠিক নেই সরকার
    তেল গ্যাসের দাম বাড়ানো
    তাই এত দরকার ।

    গলায় গলায় ঋণ আছে
    নাক দুবান চাই
    আইএমএফের শর্তে
    দাম বাড়ানো তাই ।

    উন্নয়নের শর্তে
    ঋণ যদি না মিলে
    মন্ত্রী নেতা আমলাদের কি
    খোশ মেজাজ দিন চলে ?

    যাও যাও এগিয়ে যাও
    মরুক জনগণ
    ঋণ প্রকল্প দিয়েই বাড়ুক
    তোমাদের সব ধন ।

    7
    1 Comment
Skip to toolbar