-
বর-বউ
গাজী মুহাম্মদ জাহিদ হাসানরান্না ঘরের দক্ষিণ পাশে কাঁঠাল গাছের নিচে
পারিবারিক করতাম খেলা সবাই মিছেমিছে।
সেই খেলাতে আমি হোতাম ছোট্ট নতুন বর-
বউ হয়ে সে আসতো যখন ছেড়ে বাপের ঘর,
কান্না-কাটির ধুম পড়িত কন্যাদানের বাড়ি
শশুর বাড়ি যায়রে কন্যা বাপের ভিটা ছাড়ি।কলার বাকল পাল্কি হতো পেঁপের ডাঁটা বাঁশি
বর-বউকে লইতো কোলে বেহারা গুলো আসি
গামছা দিয়ে শাড়ি পরে আঁচল খানা টানি-
লাজে যেন রাঙ্গা হতো বউয়ের বদন খানি।কোরমা পোলাও রান্না হতো ধুলো-মাটি দিয়ে
বেশ হয়েছে! বেশ হয়েছে! বলতো সবাই খেয়ে।
পাটি দিয়ে বেড়া দিতেম খেজুর পাতার ঘর
একটু খানি ছোঁয়া পেলেই কাঁপতো থরথর
হরেক রকম বন্য ফুলে করতাম তারে সাজ
সেই ঘরেতেই নববধূ বসেই হতো লাজ।
কানে গুজে রক্ত জবা পুঁইয়ের আলতা পায়ে
নকল চুলের গুছি দুটি দুলতো ডানে-বাঁয়।মুখো মুখি বসে যবে করতেম দোহে খানা
হঠ্যাৎ যেন ডাকাত দলে এসে দিতো হানা
গোলাগুলি অনেক হতো অনেক যেতো মরে
সিফাই এসে অনেক গুলো নিয়ে যেতো ধরে
গাছের পাতার টাকা দিয়ে মিষ্টি মিঠাই কিনে
শশুর বাড়ি বউকে নিয়ে যেতাম পরের দিনে,
একটুখানি জায়গা সেথায় অনেক হাটাহাটি-
কয়েক দিনে লাগতো সময় যাইতে শশুর বাটি।
এমন করে কখন যেন সময় যেতো বয়ে
ধীরে ধরে চারি দিকে আসতো সন্ধ্যা হয়ে।সকল খেলার সাঙ্গ হতো সূর্য গেলে পাটে
খেলনা গুলো সমাধী দিতেম পূবের পুকুর ঘাটে-বহু দিনের পুরোন কথা ভাবতে গিয়ে আজ
খানিক লাগে কষ্ট আর খানিক লাগে লাজ,
অনেক রকম ব্যস্থতা আর জীবিকারই সন্ধানে-
ছোট্ট বেলার খেলার সাথীরা; আজ কোথায় কে জানে ।।3 Comments
Friends
Farhana Yeasmin
@farhanajust-edu-bd
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
জাহিদসিরাজ
@jahidsiraz
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
Abdur Rahim
@tushar-2
রাহেনা বেগম
@rahena-begum
UTTAM KUMAR BISWAS
@uttamk


অন্তমিলের দারুন পদ্য। অভিনন্দন।