Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 10 months ago

    কবি: মুহাম্মাদ আল-মামুন
    তারিখ:০৯.০৮.২২ইং
    কবিতা—৩৯৫।

    পাশবিক
    ————–
    বয়স বাড়ছে দাম বাড়ছে
    নাভিশ্বাসে দিন কাটছে
    গর্জে উঠা পাশবিক
    শান্ত সবে মানবিক
    নিজের বুঝে সবাই মাতাল
    জনগনের হচ্ছে বেহাল।

    চাপাচাপির চলছে মহরত
    গাধা হচ্ছে সব জনবল
    দামের বোঝা তুলছে পিঠে
    গাধারা সব মানছে তাতে
    অযুক্তিতেই যুক্তি মেলে
    ঝুড়ির তলা ছেঁড়াই থাকে।

    মধ্যবিত্ত বোরকা পড়ে
    নিজের সম্মান নিজেই ঢাকে
    না খেয়ে যাচ্ছে দিন
    দীর্ঘশ্বাসে স্বপ্ন বিলিন
    বুদ্ধিজীবী বুদ্ধিহীন
    দলভেদে যুক্তিহীন।

    নিজের ভালো যাচ্ছে দিন
    হরণ করে অন্যের দীন
    রক্ষা যারা করবে সবে
    তারাই ভক্ষক সেজে বসে
    অনিয়মে দোষ নাই
    সবই নিয়ম বলা চাই।

    দ্রব্যমূল্যের দাম বেড়েছে,
    মন খারাপ!
    আয়ু কমছে নিত্যদিন
    এতোটুকুতেই সন্তুষ্ট নিন
    পরকালে পাবেন ঢের
    দুনিয়াটা কেবল কষ্টকরে পাড়িদিন।

    6
    2 Comments
Skip to toolbar