-
চৌর্যবৃত্তি
আমি চোর তুমি চোর সিস্টেম-ই তস্কর
রাষ্ট্রের উঁচু থেকে নিচু ত্বক শত চোর।
দলবাজি, চালবাজি, গলাবাজি করি
রাষ্ট্রের সম্পদ সিস্টেমে মারি—।ব্যবসায়- এক্সামে- সনদে তস্করি-
গোপনে-প্রকাশ্যে রিলিফের চাল চুরি।
ব্যালটে সিল মারি ভোট নামে রাজনীতি
সিন্ডিকেট গড়ে ফের নিয়োগে দুর্নীতি।ঘুষ খেয়ে ভুড়ি উঁচু সিস্টেমে নদী চুরি-
ওজনে- ভোজনে, কফিন-পোশাক মারি।
ক্ষমতার একহাতে যাহা চাহে তাহা করি
মানুষের ট্যাক্স-ভ্যাটে মালের পাহাড় গড়ি।সমাজে নানাভেদ আছে ঢের তস্করি–
দেখলে ইয়ার্কি বলে না দেখলে মহাচুরি।রাষ্ট্রে আছে নানা ফন্দি ও কৌশলী-
কৌশলে তারা করে হস্ত চালাচালি।
ভালো লোক সদা ভালো মন্দও জারি
নানা লোক আছে এথা আছে বাড়াবাড়ি।সমাজটা ডুবে আছে নানা কিছু ভেজালে
শিক্ষাটাও নানাবিদ সিস্টেম ও কৌশলে।
সমাজের উঁচু থেকে নিচু ত্বক সিস্টেম
ডাকাতিও এথা হয় নানা তার আইটেম।নানাবিদ তস্করি বহু তার বেশ নাম
ছিনতাই, রাহাজানি, নীতি-প্রীতি নানা কাম।
চোরদের শুনি ভাই হাত নাকি বহু বড়
তারা নাকি শিক্ষিত বড় ও ক্ষমতাধর-।সব লোক নয় চোর শিশু ও পাগল-
ও ¯্রষ্টার খাঁটি লোক সমাজের বাহুবল।
কিছু আছে সৎ বটে নানান স্তরে-
অন্যরা বারেবার টুটি চেপে ধরে।চলে নাকি আজকাল ডিজিটাল জালিয়াতি
কলমের খোঁচাতেই চালু থাকে ঠক-নীতি।
চোররাই আজকাল সমাজের পুঁজিপতি?
সবখানে তাদেরই ইশারায় ভানুমতি-।ফের আছে ডিজিটাল কৌশলে ডেটা চুরি
গবেষণাও চলে নাকি অবৈধ পথ ধরি।
কারো নেশা, কারো পেশা বৃত্তি তস্করী
ডিজিটাল সিস্টেমে বুদ্ধিও চুরি করি।নষ্টরা- ভ্রষ্টরা যবে থাকে উঁচু পদে
সমাজটা তখন চলে তাদেরই নীতিতে।
জীবী, বাজ, খোর, জন হয় যদি মন্দ
সতত থাকে মানুষ সমাজেতে অন্ধ।ওজনেতে করি চুরি, ‘প্রসেসিংয়ে’ টাকা
বিবেকটা হয়ে গেছে বোধহীন, ফাঁকা।
কীভাবে চলবে তা’লে উন্নয়নের চাকা?
‘ঠকচাচা’ যেখানেতে বসে হাতপাকা।তেল-চাল-ডিম-গম চোরে ছড়াছড়ি
পরস্পরে দিনে-রাতে করে হাত ধরি।
ছোট চোর সমাজেতে তবে মার খায়
সিস্টেমে শুধু বড় সদা বেঁচে যায়।তস্করি প্রেম-হৃদ প্রেমিকের মনে ছুরি-
আরো শত অন্যায় প্রতারণা ও চাতুরি।
দেহাঙ্গ তস্করি, শেয়ারেরও অর্থ চুরি-
মেডিসিন-ওষুধ চুরি, ধান্দাবাজি করি।
{ ২৮/০৬/২০}5 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



শুভকামনা