-
রুপোলি আঁশ
হাসনাত সৌরভ
=======================সামনে ল্যাপটপ খোলা। একটা লেখা নিয়ে ভাবতে ভাবতে জলের গ্লাস হাতে তুলে নেয় রূপম। হঠাৎ দমকা বাতাসের মতো হাসি ছড়িয়ে পড়ে তার ঘরে। হকচকিয়ে যায় সে। কে হেসে উঠল! ঘরে তো কেউ নেই! আচমকা চোখ পড়ল আয়নায়। তারই প্রতিবিম্ব, অথচ চোখে কৌতুক, মুখে হাসির আলখাল্লা!
তুমি কে?
কোনও জবাব না-দিয়ে শুধু তার চোখে চোখ রাখে প্রতিবিম্ব। তারপর নিজের চুলে হাত বোলায়, জামার কলার ঠিক করে। রূপমের উপস্থিতিকেই যেন অগ্রাহ্য করতে চাইছে সে।
আমার কথা শুনতে পাচ্ছ না? কে তুমি? বিরক্ত হয় রূপম।
একই কথা ব্যঙ্গকণ্ঠে বলে প্রতিবিম্ব। দাউদাউ রাগে রূপম হাতের গ্লাস থেকে জল ছুঁড়ে দেয় আয়নায়। সেই জল ছিটকে আসে তার গায়ে। বুক-পেট-হাত-মুখ সর্বত্র জলের ছিটে লাগে। প্রতিবিম্ব হো হো করে হেসে বলে, তাকিয়ে দেখো নিজের দিকে।
রূপম আবিষ্কার করে, তার সারা শরীরে রুপোলি আঁশ ভরে গেছে। চেষ্টা করেও তুলতে পারছে না সে!
–উঠবে না, যতই মেহনত করো।
–মানে?
–তুমি তো আঁশের আড়ালেই থাকতে চাও সারাক্ষণ। সবকিছু দেখেও দেখো না, শুনেও শোনো না। নিজের বৃত্ত ছাড়া কিছু বোঝো?দমবন্ধ হয়ে আসে রূপমের। প্রবল অস্বস্তি কাটাতে ছুটে বাইরে বেরিয়ে এসে দেখে, রাস্তায় চলাচল-করা লোকজনের গায়েও রুপোলি আঁশে ভরা। তার মতোই। খানিকটা দূরে একজনকে দেখতে পায় সে, যার গায়ে কোনও আঁশ নেই। সম্মোহিতের মতো তার দিকে এগিয়ে যায় রূপম। কাছাকাছি এসে লোকটাকে চিনতে পারে সে। প্রতিবাদী এই লোকটা গতমাসেই খুন হয়েছে না? যাকে সে একসময় খুব পছন্দ করত!
থমকে দাঁড়ায় রূপম। ক্রমশ অদৃশ্য হয়ে যায় লোকটা। রূপম তাকিয়ে থাকে নিজের শরীরময় রুপোলি আঁশের দিকে।
@হাসনাতের হস্তাক্ষর
6 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



অভিনন্দন