Profile Photo

সালমান সাদিকOffline

  • SalmanSadique
  • Profile picture of সালমান সাদিক

    সালমান সাদিক

    3 years, 10 months ago

    গল্পঃ যে রাস্তায় ঘুরে-ফিরে
    লেখকঃ সালমান সাদিক

    একটা শহরের অস্তিত্ব ছিলো। হয়তো সে শহরটা ছিলো না বা সেটা থাকার কথাও ছিলো না। কিন্তু সবশেষে সেই শহর আসলে ছিলো। জানা যায় না, এখনও আছে কি না!
    শহরের বাসিন্দারা ছিলো একে অপরের পরিচিত। সেখানে কোনো আগন্তুক এসেছিলো বলে জানা যায় না। তবু সে শহরের বাসিন্দারা ছিলো একে অপরের থেকে বেশ কিছুটা বিচ্ছিন্ন। যদিও তারা ছিলো একটা বংশের মতোই।
    একজন রাস্তার এপাশে আর অপরজন রাস্তার ওপাশে। তা সত্ত্বেও তারা কখনোও কারো কাছাকাছি হওয়ার সুযোগ পায়নি। হয়তো চেষ্টাই করেনি। যেমন দুটা জমির মাঝের আইল বা দেয়াল। দেয়াল বা আইল ভেঙে ফেললে দুইটা জমি বলে হয়তো আর কিছু থাকবে না। কিন্তু থাকার প্রয়োজন দুইটা জমিরই।
    তারা সকালে যখন হাঁটতে বের হয় তখন তারা এক রাস্তাতেই চক্কর দিতে থাকে। তারা দৌড়ায়। তাদের পোশাক ঘামে ভিজে যায়। এসব পরিশ্রম শেষে তারা দিনটা শুরু করে উদ্যম নিয়ে। যদিও এই উদ্যমের আসলে কী প্রয়োজন তা হয়তো তারা জানে না বা হয়তো কখনও এসব ব্যাপার তাদের মাথাতেই আসেনি। আসলে প্রতিটা কাজ বা ফলের পেছনে এতো এতো কারণ, যে কারণ খোঁজাটাই যেন অর্থহীন। অন্তত তাদের কাছে তো অবশ্যই।
    নির্দিষ্ট বাড়িগুলোতে তারা দিনের পর দিন বাস করে আসছিলো। নির্দিষ্ট রাস্তায় সকালের হাঁটাহাঁটি আর নির্দিষ্ট কাজ। এভাবেই নির্ঝঞ্ঝাট তাদের দিনগুলো চলে যাচ্ছিলো।
    কিন্তু যেদিন কাহিনিকার তার রাস্তা বদল করলো। যখন শহর পেরিয়ে ঘন বনে সে গেলো এবং আবিষ্কার করলো, তার সামনে জমিন হঠাৎ শেষ হয়ে গেছে এবং সামনে ঘন কুয়াশায় সবকিছু অস্পষ্ট, সে বুঝতে পারলো, তারা সীমাহীন অর্থহীন শূন্যতার মধ্যে বাস করছে। যদিও তারা তা জানে না।
    এবং তারা সেভাবেই রয়ে গেলো। কারণ কাহিনিকার ফিরে এসেছিলো। আসলে সে বুঝেনি বা সে আসলে বুঝতে দিতে চায়নি। কে জানে!

    9
    5 Comments
Skip to toolbar