-
জীবনের মানে
একেকজনের কাছে একেক রকম এই জীবনের মানে –
যার জীবনের যেই সে মানে হয়তো সেটা সেই জানে।কেহ বলে,- জীবন নাকি জ্বলন্ত ইটের ভাটার মতো
জ্বলে- পুড়ে নিতি ধিকিধিকি করে ধুকে মরে ওতো।
ইট যথা পুড়ে পুড়ে লাল হয়ে কালো রং রাঙে সদা
জীবন তেমন নানা রঙে সাজে নানাক্ষণে মাঝে কদা।জীবন সেতো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার নাকি বৃহৎ সমষ্টি- –
যেখানে নানা ঘটনা ঘটে ঝড় সমান কখনো বৃষ্টি।
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে গড়ে যেমন অতল সাগর
হঠাৎ মাঝে ঝর্না নামে জীবন নামের ঐতো পাথর।জীবন কখনো পুড়ে পুড়ে হয় কয়লা নামে অঙ্গার
কখনো আবার সুর তুলে রণে বিষাদের ঝংকার।
জীবনে থাকে নানা অপরাধ, পাপ-পূণ্যের খাতা
কয়লার সৃষ্টি নানান উৎস, জীবনের নানা পাতা।জীবন হইলো সতত চলমান যেন বহমান নদী –
থামেনা কখনো চলার পথে বহে সে নিরবধি।
নদী ছুটে চলে সাগর পানে মিলিতে ব্যাকুলতা
সেও চলে মিলিতে মরণে থাকে তার আকুলতা।জীবন কভু এলোকেশী হাওয়া কাল বোশেখি ঝড়
তছনছ হয় ঝড়ে সাজানো বেঁধেছে যে নতুন ঘর।
কাল বোশেখের পর সে আসে নতুন এক ধরা-
জীবনের মাঝেও আসে চমকিত এক সুখ ছড়া।জীবন সেতো দুঃখ- সুখের অনন্ত এক পারাবার
যার নেই অন্ত- সীমা, সাধ্যি ও- পথ মারাবার।
গোলাপ ফুলের মতো আছে যার গা ভরা কাঁটা
জীবনেও আছে তেমন কাঁটা তবুও সুধায় সাঁটা।জীবন নামের রেলগাড়িটা চলে সে বিরামহীন-
আঁকাবাঁকা পথের মতো চলে জীবন অন্তহীন।-
চলে নানা স্টেশনে মারিয়ে নানা অজানা পথ
জীবনটাও থেমে থেমে চলে গাড়ির রেল-শকট।জীবন কখনো যেখানে যেমন কষ্ট-আঁধারে বাঁধা
তাই কেউ চলে মাতালপুরিতে কারুর জীবন দ্বিধা।
কারুর জীবন সুখেতে ভরা নানান বর্ণে আঁকা –
নানা ছবি নানান মানুষ, ঘোরে জীবন- চাঁকা।।
{১২/০৭/২০}3 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


জীবন এক আনন্দ ভ্রমন! যেতে যেতে পথে অনেক বন্ধু হয়। কারো সুখ, কারো দুঃখ, আবার কেউ কেউ হয় নিঃসঙ্গ।