-
সাগরপাড়ে নদী
সাগরের উত্তাল ঢেউয়ের গা ঘেষে চলছে নদী।
শত শত মানুষের নিথর দেহ পড়ে আছে বিচের ফোম দেওয়া সাদা রঙের সিটগুলোতে।
সবাই নবাগত শিশুর মত চোখ বড় করে তাকিয়ে আছে। দেখছে সাগর। দেখছে নদী। সাগরের রূপ অতুলনীয়। নদীর রূপ অপ্রতিরোধ্য।
নদী দ্রুতগতিতে চলতে থাকে। তার বাকগুলো আরো স্পষ্ট হয়। সে কখনও থামে না।
মাঝে মাঝে কোন বুড়ো, কোন বন্ধুদল, কোন মাঝবয়সী ভদ্রলোক, কোন সপরিবারে আসা মধ্যবয়স্ক পুরুষের নিথর দেহ তরঙ্গিত হয়ে ওঠে। তারা নদীকে ডেকে এনে কী সব বলে। কিছু অর্থের বিনিময় হয়৷ কিছু খুনসুটি।
তারপর নদী তাদের সাথে কোথায় যেন মিলিয়ে যায়৷
নীরবে গোপনে।
স্রোত কমে যায়।
নদী মরে যায়৷আগস্ট, ২০২২
সুগন্ধা বিচ, কক্সবাজার10 Comments-
@drako ভাই এখানে নদী একজন দেহব্যবসায়ী।
Friends
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
__ariyan__
@ariyan
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
নিশাত আনজুম
@nishathunzom
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn



কিছুক্ষন আগেই খবরটা দেখলাম। কক্সবাজারের ৫টি পয়েন্ট উত্তাল ডেউয়ে ভেঙ্গে পড়েছে। জানিনা এ কিসের বার্তা? হয়ত সারা বিশ্বের উত্তাপ সাগরটাকে আরো উত্তাল করে তুলছে, বাতাসে মর্মর ধ্বনি হয়ত জানান দিচ্ছে কিভাবে বোমার আঘাতে ভাঙ্গছে মানুষের হৃদয়।