Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    3 years, 9 months ago

    কাগজের তরী

    কাগজের তরী ভাসে শৈশব স্মৃতিতে,
    বৃষ্টির জলে ভেজা রূপকথা চাওয়াতে।
    কি ভীষন যোগাযোগ ছিল-ঐ-খেলাতে,
    শ্রাবনের দিন গুলি মেঘেদের প্রীতিতে।

    চেতনায় প্রলোভন ডেকে আনা ইচ্ছায়,
    সংসার বিরাগীর ভুল-ভাল কিচ্ছায়।
    পরশের ছোঁয়া থাকে হৃদয়ের পরতে,
    অভাগার দিনলিপি ডুবে যাওয়া তরীতে।

    থেমে থাকা মেঘেদের হতে পারা বরষায়,
    জীবনের জয়গান গেয়ে যাও স্বেচ্ছায়।
    দূরে থাকা মানুষের ভুলে থাকা স্মৃতিতে,
    মন খারাপের গান একা থাকা নিশীথে।

    ©️ বাপ্পী খান
    বেইলি রোড। ঢাকা।
    ১২/০৮/২০২২ ইং

    8
    4 Comments
Skip to toolbar