Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    3 years, 10 months ago

    পিতার পত্র- ৬
    প্রিয়পুত্র,
    পত্রে শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। তোমার পড়াশোনা ভালভাবে চলছে এবং সামনে পরীক্ষার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছ। তোমার আশা পূর্ণ হোক । ভালভাবে পরীক্ষা দাও। তবে এ কথাও বলে রাখি পরীক্ষা মানেই পরীক্ষা । সদা সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টির কোন অবকাশ নাই। সামান্য একটু ভুল পরে সংশোধন নাও হতে পারে।
    যাই হোক এতদিন হয়তো কষ্টে আছ তা অনুভব করছি । কিন্তু চেষ্টার কোন ত্রুটি করি নাই। সীমিত সম্পদের মাঝে তোমাকে টাকা দিবার চেষ্টা চালাচ্ছি। এবারে — টাকা দিলাম। এ মাসের শেষে হয়তো আরো দিতে পারব।
    এদিকে সকল দেনা পাওনা পরিশোধ করতে হচ্ছে। তাই একটু সময় লাগবে। ঋণের টাকা এখনও হয় নাই । তবে কথা দিচ্ছি —। আমরা বাড়ীতে মোটামুটি ভাল আছি। বাড়ী এলে চা ও চায়ের চারা নিয়ে এসো। তোমার শুভ কামনায় শেষ করছি।
    ইতি
    তোমারই পিতা

    5
    5 Comments
Skip to toolbar