Profile Photo

Foyzur KhanOffline

  • Foyzur-Khan
  • Profile picture of Foyzur Khan

    Foyzur Khan

    • 4 years, 3 months ago

    .🌺 যা অকৃত্রিম 🌿
    ============

    মানুষ পৃথিবীর সবচে অদ্ভুত-চমৎকার এক জাতি !!
    সে যে কি চায় আর কিসে তার সুখ, তা খুঁজে পেতেই তার অর্ধজীবন চলে যায় ।
    এই মানুষের সৌন্দর্য গুলো বিলীয়মান হতে পারে ;
    মানুষ আজ যেমন, কাল এমন নাও থাকতে পারে ,
    নাও থাকতে পারে তার সেই আত্মগৌরব, কিংবা দেহের লাবণ্যতা ,
    নাও থাকতে পারে তার রুদ্র কণ্ঠস্বর, কিংবা অহমিকার পদভার ।
    কিন্তু প্রকৃতির সৌন্দর্য প্রাকৃতিক তা অকৃত্রিম ;
    সেটা বৃদ্ধ হয় না, মলিন হয় না, পুরনোও হয়না ,
    শুধু ঋতুচক্রে তার রুপ আর আভিজাত্যের, কিছুটা পরিবর্তন হয় ;
    সে নতুন করে বার বার সাজুগুজু করে, তোমাকে সজিবতার আনন্দ উপহার দেবে বলে ,
    তোমাকে উদারতায় ভালোবাসতে শেখাবে বলে ,
    তোমাকে মুগ্ধতায় চোখের প্রশান্তি যোগাবে বলে ,
    তোমার ললাটে সে ছুয়ে দেয়, চুপি চুপি আলিঙ্গন করে বাতাসের ছলনায় ।
    জানো, মানুষের সৌন্দর্যকে কিংবা তাকে যদি অধিক প্রাধান্য দেয়া যায় ;
    সে তোমাকে আজ নয় কাল, হয়তো আঘাত দিতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে !
    কিন্তু বিশ্বাস করো আমার কথা ;
    প্রকৃতির সৌন্দর্য গুলো যদি তুমি, হৃদয়ে ধারণ করতে শেখো ,
    কিংবা খুঁজে বেড়াও তার রহস্যঘন কোমলতার উৎস ,
    কিংবা ভালোবাসো ;
    সে তোমাকে আর যাই হোক, আঘাত দেবেনা ,
    আর যাইহোক, তোমাকে দুঃখ দেবে না ,
    তোমাকে ছলনার মোহ মায়া, কিংবা ধোকা দেবে না ,
    তোমার হৃদয়ে প্রতারণার চাবুকে, প্রহার করবে না !
    তোমার অনুভূতি গুলোকে নিয়ে, ব্যঙ্গ বিদ্রুপ করবে না ।
    সে চেষ্টা করবে তোমাকে তার সৌন্দর্য গুলোকে আরো বেশি সৌন্দর্যময়ীতায়, তোমারি দৃশ্যপটে উপস্থাপন করার জন্যে ,
    সে চাইবে তোমাকে তার মায়া ভরা, রূপসী সৌন্দর্য গুলো উপলব্ধি করাতে ,
    সে চাইবে তার মলিন রুপালী সবুজ আভায়, তোমার মনকে আনন্দে মাতোয়ারা করে রাখতে ,
    সে আরো চাইবে, তোমাকে অকৃত্রিম ভালোবাসর স্বাদ গ্রহন করাতে ।
    বিশ্বাস হচ্ছে না ?
    এই অপূর্ব চমৎকার, অসাধারণ প্রকৃতিকে, ভালোবেসেই দেখো আরো একবার ।
    হতাশ হবেনা, এই আমি, কথা দিলাম ।

    18
    21 Comments
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।

ফয়জুর হবে

ফয়জুর রহমান খান

B.B.A (Hon's) Department of Management

এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।

Skip to toolbar