-
সর্বজন
মিজানুর রহমান মিজান
তারিখ: ১৭/৮/২২ খ্রি:
বিচিত্র এ সুন্দর ত্রিভুবন
কে বানাল কর অন্বেষণ।।
হরেক রকম পাখি উড়ে আকাশে
মানব জীবন বাঁচায় বাতাসে
জীবন কাটায় মাছ পানিতে ভেসে
সকলই নিয়ামত তার অপূরণ।।
বৃক্ষলতা অগণিত তারকারাজি
সবাই গুণগান গায় পাগল সাজি
অপরূপ অনুদান মাঠের কারুকাজি
কত সুর সৃষ্টির অবর্ণন।।
জলে স্থলে বাস করে কত যে প্রাণী
হুকুম ছাড়া কেহ নড়ে না একটুখানি
স্বচ্ছ স্পষ্ট তারই দান দিবস রজনী
মাটি সহে কত শোষণ নির্যাতন।।
মরণ ধ্বংস পিছুপিছু সবার সর্বক্ষণ
চুপিচুপি ভুল শুদ্ধ কর বিবেচন
সর্বকুল তার-ই আওতায় ভাবতে কি বারণ
তার গানে শীতল প্রাণ ভাবনায় থাকি সর্বজন ।।2 Comments
Friends
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Busrana-Alme
@busrana-alme
KabirHossain
@kabirhossain
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
অপরিচিতা আমি
@opo-ri-1001
UnauthorisedDreamer
@unauthoriseddreamer
Muhammad Shakil
@shakil2022

সৃষ্টির সুখে, স্রষ্টা হাসে!