Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    3 years, 10 months ago

    প্রাপ্তিপেক্ষা
    রিজভী আহমেদ

    আজ অপার সুখে মত্ত শোকে অপূর্ব অনুভূতি।
    বিশ্বাস যার ছোবলের ন্যায় কাটে প্রতিনিয়ত,
    তাকে ভালবেসে জিবন সুখের সন্ধান অবিরত।
    এমন সহসা কোন এক দিনে অনিচ্ছায় ইচ্ছার প্রাধান্য দিয়েছিলাম অবলীলায়,
    সেতো বহু কালের বহু চিন্তার বিন্দু বিস্তরন মাত্র।
    রক্ত রঙ্গীন স্বপ্নের ঘোরে দেখেছিলাম জীবনের লোহিত রঙ,
    বেঁধেছিলাম তাকে হৃদয় তন্তুসারে।
    বুঝিনি কভু কঠিন নিয়তি ঠেকাবে শ্রেষ্ঠ সুখে।
    সত্যিই কি নিদারুন সুখ আমার চতুর্পাশে রেখেছে সদা ঘিরে,
    কতনা সমাদরে।
    আছে কি এমন কেউ জগত মাজারে,
    যে আগুনের মাঝে খোঁজে শীতল হাওয়া?
    জলের তরে শুকনো আশা বাঁধে?
    লাঙ্গল ঠেলে কঠিন পাথর পরে?
    নেহাত পাগলের কর্ম করে সে সম্পাদন।
    আমি সেই পাগল কর্মে নিত্য কাটাই দিন।
    জীবনের এই চরম ক্ষণে এসে শুধু একটি কামনা রাখছি খোদার তরে।
    যেন মোর সব সুখ একটি একটি করে সাঁজিয়ে দিও গো শুধুই তার পরে।
    আমি আশার সমাধির পাশে বসে
    নিরাশার জাল বুনে যাবো বাকিটা জীবন ধরে।
    যদি কভু চুপি চুপি আশা এসে
    ভালোবাসায় সিক্ত করে আমার মৃত হিয়া,
    তবেই সার্থক বিশ্বাস আমার, পূর্ণতার দ্বারে।

    7
    5 Comments
Skip to toolbar