-
বায়না
মোহাম্মদ আফজাল হোসেন মাসুমবুশরা মনি ভাত খাবে না
ধরছে নতুন বায়না,
মাগো আমায় দাওনা এনে
মহারানীর গয়না।গয়না পেলে দুষ্টামি আর
করবো নাকো কভু,
পণ করেছি কান ধরেছি
স্বাক্ষী আমার প্রভু।পড়ার সময় পড়বো আমি
খেলার সময় খেলা,
গয়না গায়ে ঘুরবো আমি
অলস দুপুর বেলা।গয়না পড়ে সাজবো আমি
মহারানীর মতো,
অবাক চোখে দেখবে সবাই
রাজা বাদশা যতো।গয়না যদি না পাই মাগো
হবো দেশান্তর,
আমার শোকে তখন তুমি
ঘুরবে তেপান্তর।12 Comments -
Friends
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Shamim Hossain
@drshamim87
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ক্ষণিক রাজ
@kkshonikraj
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Alauddin Ahmed Rana
@rana84



সুন্দর ছড়া। অভিনন্দন।