Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    4 years ago

    ক্লান্ত পথিক
    রিজভী আহমেদ

    ভূমি গমনে সেদিন কি শোকে যেন কাঁদিয়া উঠিয়াছিলাম।
    যদি সমস্ত বেদনার বারি একত্র করিয়া রাখা যাইতো
    আজ তাহা কৃত্রিম সমূদ্র রূপ ধারন করিতো।
    এইতো বছর কয়েক পূর্বে সমূদ্র দর্শনে গিয়েছিলাম,
    অপূর্ব সৌন্দর্যে বিমোহিত হয়েছিলাম সত্যি।
    নিয়েছিলাম জলে মিশ্রিত লবণাক্ত স্বাদ।
    তবে কি তাহা পৃথিবীর সকল মানুষের একত্রিত বারি?
    কি অদ্ভূত চিন্তা আমার!
    একবার এক অচেনা পথিকের পদচিহ্নে তাকিয়ে ছিলাম
    হঠাৎ তাহার দর্শন পাই।
    সে কহিল- বাড়ি পানে ফিরিয়া চল।
    – আমার বাড়িতো হেথায়।
    – ভুল বারংবার স্বীকৃত নহে।
    – আমি আবার ভুল করিয়াছি?
    – বাড়ি পানে ফিরিয়া চল বৎস।
    – আপনি কে মহাশয়?
    – ক্লান্ত পথিক।
    – বিশ্রাম প্রয়োজন?
    – ত্রিশ করিয়াছি পার।
    – আমিওতো।
    – হা হা হা ……….
    – আপনি হাসিতেছেন?
    – সন্দেহ আছে?
    – না জনাব।
    – বাড়ি পানে ফিরিয়া চল।
    – রহস্যময় আচরণ পরিহার করুন মহাশয়।
    – রহস্যময়তো তুই নিজেই বৎস।
    – আমি!
    – স্বীয় পদচিহ্ন চিনিতে ব্যর্থ।
    আজ আমি বাড়ি পানে ফিরিয়া যাইবো।
    সত্যিকারের বাড়ি।

    9
    6 Comments
Skip to toolbar