-
যৌতুক
যৌতুক নামের কৌতুক প্রথা
হোক সমাজে বন্ধ,
হিতাহিত বোধ লোপ পেয়ে
হয় সবে এতে অন্ধ।আজ যৌতুক নামের অভিশাপে
সমাজ বেদনাশপ্ত,
বজ্জনেরা ছলে বলে সদা
চতুরতা কলে রপ্ত।যৌতুক নামের জুলুম কল
জালিমের হাতের খাঁড়া,
এই কল দিয়ে নির্যাতিত
নারী জাতি সারা।প্রতি সনে যৌতুক নির্যাতনে
অসংখ বিবাহিত নারী,
সইতে নারি জুলুম-নিপীড়ণ
দেয়যে গলায় দড়ি।এমনকি অনেক দুখী পরিবার
যৌতুক দিতে দিতে,
বাড়িভিটা হারিয়েছে ভাই
সর্বশান্ত পথে।এই অভিশাপ নিপীড়ণে বহু
নারীর সুখী জীবন,
হয়ে গেছে তছনছ সব
ভেঙেছে মধুর স্বপন।যৌতুক বলি আর যাই
বলি কীবা পণ,
বহু গৃহবধু-নববধু শেষে
করিছে বিষপাণ।সকল ধর্মেই নিপীড়ণ এটা
ছাড়তে হবে তাই,
এ অভিশাপ, জুলুম অপরাধ
কৌতুক নামে ভাই।এসো বন্ধ করি সমাজে
যৌতুক নামের নিপীড়ণ,
আমি তুমি সবাই মিলে
গড়ি সুখের জীবন।
[০৭/০৬/২০২০]11 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


অনবদ্য