-
।।জন্মদিন।।
অস্তিত্ব ভাবায়। কখনো বা কাঁদায়। কখনো বা হাসায়। অস্তিত্ব এমন একটা কিছু যা মানুষের জীবনে এনে দিতে পারে সুখের সাম্রাজ্য। আবার আনতে পারে চোরাবালির মধ্যে ডুবে যাওয়া অনন্ত অন্ধকার। আমার জীবনেও তোমার অস্তিত্ব সেরকমই। না না সুখের সাম্রাজ্য। অবশ্য, তা তুমি বুঝবে কিনা সন্দেহ। থাক সেটা বরং আমার স্মৃতিতেই থাকুক। কিছু কিছু মানুষকে তুমি ভালবাসলে বোঝাতে পারবে না যে তুমি তাকে কতটা ভালোবাসো। সেটা তারা বুঝেও না বুঝার ভান করে চলে যাবে। কারন তারা সেটা শোনার জন্য মুখোশের আড়ালে থাকে যেন তুমি তাকে বারবার বলো তুমি তাকে কত ভালবাসো। মানুষ বড্ড অভিমানী প্রাণী কিনা। তাই ভালোবাসা আসলে কখনোই বোঝানো যায় না। ভালোবাসা কখনোই দেখানো যায় না। শুধুমাত্র অনুভব করা যায়। সেটা দুপক্ষ হোক আর এক পক্ষ। আর তাই আমিও সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। তুমি বরং তোমার ভাবনাতেই থাকো। আর আমি আমার ভাবনাতে। আবার একটা কথা আছে না, ভালোবাসার মানুষকে একগুচ্ছ কদম দেয়া আর একটা ছোট ডায়েরি উৎসর্গ করা, আবার রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ দেয়া অনেকটাই সুন্দরের পর্যায়ে পড়ে। কিন্তু সেটা যে প্রিয় মানুষের ক্ষেত্রেই সই তা অবিনয় নিশ্চয়। আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা থাকেনা। ভালোবাসার কোনো উদাহরন থাকেনা। ভালোবাসার কোনো তুলনা থাকেনা। তাই আমি তোমাকে বলবো না আমি তোমাকে কার থেকে কত বেশি ভালোবাসি। ভালোবাসা একটা মনের সংজ্ঞা। কিন্তু আমিও আজকে তোমাকে সাধারণ পথিকের মত বলবো, প্রিয়, তোমাকে ভালোবাসি। আজ আবারো তোমার জন্মদিনে আমার ছোট্ট প্রয়াস। গ্রহন কর সাদরে, বা অনাদরে। তোমাকে নিয়ে অনেক কিছু বলার আছে। কিন্তু স্মৃতিমৃত আমি শব্দহীন। আসলে শব্দের রুপকথায় তোমার অনুপস্থিতি ছিল। এই দুমাস একেকটা ক্ষন কতো কষ্টসহিষ্ণু ছিলো সেটা তোমায় বলবো না। বলবো না তোমাকে কতটা মনে করেছি। বলবো না নিস্তব্ধতায় তোমাকে খুঁজেছি পাগলের মতো। বলবো না, তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমার মস্তিষ্ক অসাড় হয়েছে। বলবো না তোমার কণ্ঠস্বর আমার অবলেহ ছিল। রাত জেগে শোনা গানগুলো তোমাকে উৎসর্গ করেছি। এখন সেই আমি তোমাকে বলবো না আমাকে শুন্য করো না। ক্লান্ত আমি তোমার কাছে মাথা রাখবো না। শুনতে বড্ড কষ্ট হচ্ছে তাই না? আমারো ভাবতে বড়ো ভারি লাগে। চরম সত্যি হলো তোমার সঙ্গ আমার প্রিয়। আমার প্রাত্যহিক জীবনের সবকিছু তোমার সাথে ভাগ করে নিয়ে শান্তি পেতে ইচ্ছে হয়। আমার জীবনের আলো হয়ে তুমি এসে বসে আছো। দেখতে পাচ্ছিনা তো। সামনে এসো। তোমাকে মন ভরে দুদন্ড দেখি। আজকে তুমি নেই আমার পাশে। তাই মনের এই অব্যক্ত কথাগুলো রুল করা কাগজের মধ্যেই সীমাবদ্ধ। তোমাকে মনে পরে না এই কথাটাই বলে দেয় কত আক্ষেপ তোমাকে না দেখার। সে কি তুমি বুঝবে? হয়তো অভিমান থেকে সরে যাবে। থাক এই ভালোবাসা আমার স্মৃতিতেই সংজ্ঞায়িত হোক।
শুভ জন্মদিন অপরাজিতা। নামটা আসলে তোমার প্রজাপতির সাথেই মিলেমিশে রংধনু আঁকে। ভালো থেকো। তোমাকে উৎসর্গিত –
“যদি আর-কারে ভালোবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমার পরানো যাহা চায়
তুমি তাই
তুমি…..তাই।8 Comments -
Friends
মিথিলা কনক
@methila06
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সা দি য়া (নন্দিনী)
@nandini
Latifur Rahman Pramanik
@latifur-rahman
সাখাওয়াতুল আলম চৌধুরী
@shakawat83
Kanej-Roksana
@kanej-roksana
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
AdabenTatali
@adabentatali
নোমান খালভী
@nomankhalovi



ভাবনার সুন্দর প্রকাশ!